সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে প্রায় ১০ গ্রামের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বর্ষা এলেই অলিপুর সড়াতৈল সড়কের কাদা ও পানি জমে চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। উপজেলার বড়হর ইউনিয়নের এই সড়কটি হাটিকুমরুলে উত্তরবঙ্গ মহাসড়কের সঙ্গে সংযুক্ত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকা করলেও সড়াতৈল মাদ্রাসা মোড় থেকে তালুকদার বাড়ি সেতু পর্যন্ত প্রায় ৫০০ মিটার অংশ এখনও কাঁচা রয়ে গেছে। স্থানীয়রা জানান, টানা বৃষ্টি হলে ওই অংশে হাঁটুসমান কাদা জমে যায়। এতে ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, এমনকি পায়ে হেঁটেও পার হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় স্কুলগামী শিক্ষার্থী ও নারী-পুরুষদের। সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, ‘এই রাস্তা দিয়েই বাগদা, চরবাগদা, অলিপুর, রশিদপুর, বোয়ালিয়া, পাগলা বোয়ালিয়া, বড়হর ও গুয়াগাঁতি গ্রামের মানুষ প্রতিদিন হাটিকুমরুল মহাসড়কে যাতায়াত করেন। বর্ষার সময় কাদা জমে ছেলে-মেয়েরা পড়ে গিয়ে পোশাক নষ্ট করে ফেলে, অনেকেই স্কুলে যেতে পারে না।’ উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, ‘অলিপুর সড়াতৈল সড়কের মোট দুই কিলোমিটার অংশের মধ্যে দেড় কিলোমিটার ইতোমধ্যে পাকা করা হয়েছে। অবশিষ্ট ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬
নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬

নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় এক নারীসহ ভূয়া চার পুলিশ সদস্য এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে Read more

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ সোমবার (২৩ জুন) সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হতে পারে হালকা Read more

ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া

রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, কয়েকটি দেশ সরাসরি ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন Read more

আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট
আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা
ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন Read more

এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!
এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন