কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জাহিদ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকালে সদর উপজেলার বৌলাই চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জাহিদ মিয়া সদর উপজেলার বৌলাই চরপাড়া গ্রামের মোহাম্মদ জুয়েল মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশু জাহিদ মিয়া। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে শিশু জাহিদের চাচা আলমগীর হোসেন ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুজন মিয়া শিশু জাহিদের মৃত্যুর বিষয়টি ‘সময়ের কণ্ঠস্বরকে’ নিশ্চিত করে বলেন, শিশু জাহিদের মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও এলাবাসীদের মধ্যে চলছে শোকের ছায়া। পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি।এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর পায়নি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগও পাইনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গকসু নির্বাচন শেষে অভিষেকের অপেক্ষায় শিক্ষার্থীরা
গকসু নির্বাচন শেষে অভিষেকের অপেক্ষায় শিক্ষার্থীরা

৭ বছরের দীর্ঘ বিরতির পর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো চতুর্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।গত ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ ও Read more

ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন, তরুণকে জরিমানা
ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন, তরুণকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন করায় মো. আরমান হোসেন (১৯) নামে এক Read more

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গা জেলায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার নীচু এলাকার গ্রামগুলোতে বিভিন্ন ধরনের সবজি, আউশ ও আমন ধান, পাটসহ বিভিন্ন Read more

এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা
এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা

দেশের বাজাররে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল Read more

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের কর্মী নিহত
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কলিম উদ্দিন (৩৩) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন শাখাওয়াত (৩২) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন