যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক মহিবুর রহমান ওরফে রিমন রেলওয়ে পুলিশের একজন সদস্য। তিনি চাঁদপুর রেলওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। রিমন চট্টগ্রামের সীতাকুন্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের শাহ আলমের ছেলে।পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, রিমন চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে আসছিলেন। তার বিরুদ্ধে কোতয়ালি মডেল মাদক আইনে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে। রিমন চাঁদপুর জিআরপিতে কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে।আটক রিমন চাঁদপুর রেলওয়ে পুলিশে কর্মরত বলে সাংবাদিকদের জানালেও তার কনস্টেবল নম্বর বলতে রাজি হননি।উল্লেখ্য, রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে যশোর উপজেলার মনোহরপুরের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৬২২৭) তল্লাশির সময় রিমনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন
সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির Read more

হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলার সদর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ
কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মঈনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা Read more

গভীর রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী
গভীর রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে একটি কবরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কবরটির চারপাশের প্লাস্টিকের বেড়া পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে Read more

এনজিওতে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০
এনজিওতে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

গাজীপুর নগরীর পোড়াবাড়ী এলাকার একটি সমবায় সমিতির শাখ ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ Read more

বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান শেখ (৩৪) খুনের দেড় বছর পর খুন হয়েছেন ছোট ভাই সাগর শেখ (২৮)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন