যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান শেখ (৩৪) খুনের দেড় বছর পর খুন হয়েছেন ছোট ভাই সাগর শেখ (২৮)। খুলনার রুপসা সেতুর পূর্ব পাশে দুর্বৃত্তরা তাকে গুলি করে খুন করে। সাগর শেখ যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার ফয়েজ আলী শেখের ছেলে। দুই ভাই খুনের পর থেকে পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কে রয়েছেন। সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট কে তা নিয়েও প্রশ্নের সৃষ্টি হয়েছে।  রুপসা থানার এসআই সৌরভ দাশ জানান, রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে রুপসার জাপুসা চৌরাস্তায়  গুলির শব্দ শুনে আব্দুর রহমান নামে একজন ৯৯৯-এ ফোন করেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় সাগর শেখ পড়ে আছে। তার মাথায় ও হাঁটুতে গুলির চিহ্ন ছিল। তিনি গ্রিন বাংলা আবাসিক এলাকার পেছনে বসবাস করতেন। রুপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্বৃত্তরা সাগর শেখকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে একটি গুলি তার মাথায় ও আরেকটি হাঁটুতে লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খুনের নির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। খুনের সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে। যশোর শহরের রেলগেট এলাকার একটি সূত্র জানিয়েছে, সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের আশ্রিত মেহবুব রহমান ওরফে ম্যানসেলের শেল্টারে কুখ্যাত হয়ে ওঠে রমজান শেখ। বড় ভাই এলাকার ত্রাস হওয়ায় বেপরোয়া হয়ে ওঠে ছোট ভাই সাগর শেখ। দুই ভাইয়ের সন্ত্রাসী কর্মকান্ডের পরিধি বাড়তে থাকে। মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, খুন, জখম চালাতে থাকে ফ্রি-স্টাইলে। ২০২৪ সালের ৮ মার্চ রাতে আরেক সন্ত্রাসী পিচ্চি রাজার নেতৃত্বে দুর্বৃত্তরা রেলগেট কলাবাগান এলাকায় হামলা চালিয়ে রমজানকে ছুরিকাঘাতে খুন করা হয়। দুর্বৃত্তদের পরবর্তী টার্গেট ছিল তার ছোট ভাই সাগর। যে কারণে তিনি খুলনায় আত্মগোপনে ছিলেন।গ্রিন বাংলা আবাসিক এলাকায় জমি কিনে বাড়ির নির্মাণ কাজ শুরু করেছিলেন। চলতি বছরের ১৬ মে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে সাগর শেখকে গ্রেফতার করে। জামিনে বের হয়ে ফের ওই এলাকায় বসবাস শুরু করে। রমজানের খুনিরা সাগরকে খুন করতে পারে বলে স্থানীয়দের ধারণা। স্বজনরা জানিয়েছেন, রমজান ও সাগর খানকে ক্ষমতাসীনরা ব্যবহার করত। ম্যানসেলের নির্দেশে নানা অপরাধ করেছে। সুযোগ বুঝে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দুই ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে।নিহতের আরেক ভাই জানান, রমজানের খুনিরা  সাগরকে হুমকি-ধমকি দিতেন। তাদের ভয়ে তিনি আত্মগোপনে চলে যান। তারপরও সাগরকে তারা বাঁচতে দিল না। যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার পলিথিন বাবু, রেলগেট পশ্চিমপাড়ার পিচ্চি রাজা, তুহিন ও কুদরত এই খুনের সাথে জড়িত থাকতে পারে।  এই সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট কে তা নিয়ে সংশয়ে আছেন তারা। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রেলগেট এলাকার শীর্ষ সন্ত্রাসী সাগর খান খুলনার রুপসায় খুন হয়েছে বলে শুনেছি। সাগরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, মাদকসহ ১৯ টি মামলা রয়েছে। এদিকে, সাগরের ভাই রমজানকে যখন হত্যা করা হয়, তখন পুলিশের হিসেবে থানায় ৩২টি মামলা ছিল। ২০১১ সালে প্রথম তিনি চাঁদাবাজি ও মারপিটের মামলার আসামি হন। এরপর ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় থেকে ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র বহন ও হত্যার নানা অভিযোগে আরও ৩১টি মামলা হয়। এরমধ্যে হত্যার অভিযোগে ২টি ,  অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ৭টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪টি, মারপিটের অভিযোগে ৬টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১টি মামলা উল্লেখযোগ্য। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, সাগর খুনের ঘটনাস্থল খুলনার রুপসা। সেখানকার পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুর ভোট গণনা চলছে, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা
ডাকসুর ভোট গণনা চলছে, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার কার্যক্রম শুরু করেছেন নির্বাচনী কর্মকর্তারা।এদিকে Read more

রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার
আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার

ফুটবলে দু’হাত ভরে তেলের টাকা ঢালছে সৌদি আরব। ক্রিকেটের বাজারেও প্রবেশ করেছে সৌদি। তবে এতোদিন তা দেশটির ক্রিকেট উন্নয়নে তেমন Read more

শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল
শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা প্রত্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে Read more

সকল শ্রমিকের শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট : শ্রম উপদেষ্টা
সকল শ্রমিকের শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল খাতের শ্রমিকদের জন্য শোভন Read more

আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?
আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৪টি রাজনৈতিক দল আবেদন করেছিল। কিন্তু প্রাথমিকভাবে এসব দলের কোনটিই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন