ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল দেশের সবচেয়ে মজলুম সংগঠন। দুই হাজার শহিদের রক্তের বিনিময়ে আমরা সেই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘শহিদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাদিক কায়েম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই বিশ্বজিৎকে শিবির সন্দেহে হত্যা করতে দেখেছি আমরা। আবরার ফাহাদের হত্যার পর থেকে এই শিবির সন্দেহে মারার বৈধতাকে প্রশ্ন করা শুরু হয়। তবে তখনও কেউ শিবির প্রমাণিত হলে সমাজ অনেকটা নিশ্চুপ থাকত। আমাদের সেই চিন্তাচেতনার পরিবর্তন ঘটাতে হবে।’বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র। কিন্তু আমাদের দেশে গবেষণা খাতে বরাদ্দ খুবই কম, আর যা বরাদ্দ হয়, তা প্রায়ই মেধার ভিত্তিতে নয়, রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে দেওয়া হয়। রাজনীতির নামে এই নোংরামি বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানরাজনীতির হাবে রূপ দিতে হবে।’বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হলো ভালো মানুষ তৈরি করা, জ্ঞাননির্ভর সমাজ গঠন করা। জবি শাখা ইসলামী ছাত্রশিবিরও এই কাজের অংশীদার হবে বলে আমি বিশ্বাস করি।’প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ, আর সরকারি দল হিসেবে রানার্স আপ হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফাইনাল বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন ইতিহাস বিভাগের রুকসানা মিতু।‘জকসু নির্বাচনে এই সংসদ অরাজনৈতিক প্রার্থীদের সমর্থন দিবে’—এই মোশন নিয়ে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নেয়, প্রতিটি দলে তিনজন বিতার্কিক ছিলেন। ট্যাব ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল তিনটি রাউন্ডে অংশ নেয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ সাজিদের বড় বোন ফারজানা হক। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের Read more

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (২৬ এপ্রিল) Read more

বিলে ভেসে উঠল পিকনিকে যাওয়া সুজনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য
বিলে ভেসে উঠল পিকনিকে যাওয়া সুজনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সুজন ফরাজী (১৯)। শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর রবিবার (২২ Read more

জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা Read more

৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন
৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩ শ আসনে নয়, প্রয়োজন হলে ৩ Read more

নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি
নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি

উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যদিয়ে লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন