টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সুজন ফরাজী (১৯)। শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর রবিবার (২২ জুন) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের মৈশালপাড়া বিলে ভেসে উঠে তার লাশ। সুজনের মায়ের অভিযোগ, পাওনা টাকার জন্য তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।সুজনের মা শাহনাজ বলেন, ‘সন্ধ্যা বেলা আমার ছেলে বাড়িতে এসে বলে, মা আমারে ৪ হাজার টাকা দাও, নইলে নৌকা ওয়ালা আমারে মাইরা ফালাইবো।’ আমি মোবাইল ফোন বন্ধক রেখে ২৫শ টাকা আর আমার কাছে থাকা ১৫শ টাকা দিয়ে ওকে ৪ হাজার টাকা দিছি। ও টাকাডা দিয়ে আবার এসে পড়বো বইলা বাড়ি থেকে বের হইয়া আর ফিরেনি। শুনছি, নৌকায় মারামারি হইছে, ওরা আমার ছেলেরে খুন করছে।নৌকা ভ্রমণে যোগ দেওয়া রাব্বি বলেন, ‘সুজন সারাদিন নৌকা পিকনিক করার পর সন্ধ্যা ৭টার দিকে গোড়াই পালপাড়া এলাকায় নেমে বাড়িতে চলে যায়। বাড়ি যাওয়ার পর সুজন জানায়, সে আর আসবেনা। কিন্তু আধা ঘন্টা পর সুজন ফোন করে পুনরায় তাকে নৌকায় তুলতে বললে আমরা তাকে মৈশালপাড়া কবরস্থান এলাকা থেকে নৌকায় তুলি। সুজন আমার পিছনে দাঁড়িয়ে ছিলো। কিন্তু হঠাৎ দেখি সুজন পানিতে পড়ে গেল। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করি, পালপাড়া থেকে মাঝি এনে জাল নিয়ে ওকে রাতভর খুঁজেও পাইনি।’নৌকার সাউন্ড বক্স মালিক রুবেল বলেন, ‘আকাশ ও ফারুক নামের দুইজনের কাছে আমি বক্স ভাড়া দিয়েছিলাম। সেই নৌকা থেকে একজন পানিতে পড়ে মারা গেছে শুনেছি, কিন্তু নৌকায় কি হয়েছে আমি জানি না।’নৌকা চালক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ইঞ্জিনের কাছে ছিলাম। কি হয়েছে দেখিনি। হঠাৎ দেখি রশি টেনে নৌকা থামিয়ে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়, একজন পানিতে পড়ে গেছে। আমি নিজে ৫ হাজার টাকা খরচ করে ওই নিখোঁজ ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করেছি।’মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

অনলাইনে জুয়া খেলে বাড়ি ও মোটরসাইকেল বিক্রি করে সর্বস্বান্ত হয়ে জুয়া না খেলার প্রতিশ্রুতিতে দুধ দিয়ে গোসল করলেন কুষ্টিয়ার কুমারখালীর Read more

পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান Read more

চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার
চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার

 কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের বনভূমির জায়গায় উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় তিন যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় তিন যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮) নামের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৯ জুন) রাত Read more

বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেপ্তার ১
বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেপ্তার ১

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে (৭০) ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল Read more

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু

ঢাকা উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন