শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত সবাইকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে নড়িয়া উপজেলার নির্মাণাধীন ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান জানান, ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা কীর্তিনাশা নদী পার হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেড যাওয়ার কারণে সৃষ্ট ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে নিরাপদে উদ্ধার করেন।তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই নৌকাটি ডুবে যায়। সৌভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’উল্লেখ্য, নড়িয়া-জাজিরা উপজেলার সীমান্তবর্তী কীর্তিনাশা নদীর ওপর দীর্ঘদিন ধরে ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ চলছে। সেতু নির্মাণের কারণে বর্তমানে ওই নদী পারাপারের জন্য ট্রলার ও নৌকা ব্যবহার করছেন এলাকাবাসী। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীরা।স্থানীয়রা জানান, সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় নৌপথে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।বিপ্লব হাসান হৃদয়  শরীয়তপুর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, Read more

পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত Read more

মাদারীপুরে অচেতন করে ৮ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত সোহাগ পলাতক
মাদারীপুরে অচেতন করে ৮ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত সোহাগ পলাতক

মাদারীপুরের কালকিনিতে চেতনানাশক দিয়ে অচেতন করে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় কাউকে জানালে শিশুটির Read more

আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ

আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার Read more

বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১
বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে  জীপ গাড়ি খাদে পরে ঘটনাস্থলেই  ১  জন নিহত হয়েছেন।নিহতের  নাম লাল কাপ এল বম (৪৫)।তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন