ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি; শান্তি এর মধ্যেই রয়েছে। তবে সমাজের কিছু মানুষের ব্যবহার এর চিত্র বদলে দেয়। যেমন একজন মুসলিম মারা গেলে সাধারণভাবেই কবর দেওয়া হয়। তবে নানা বিরোধের জন্য এখানেও বিরোধ সৃষ্টি করি আমরা মুসলমানরা। এমন ঘটনা প্রায় সময়েই আমাদের চোখে ধরা পড়ে।মহামারি ও দুর্যোগের মতো পরিস্থিতিতে অনেক মানুষ একসঙ্গে মারা গেলে তাদের গণকবর দেওয়া হয়। এ ছাড়া কখনো দেখা যায়, কবর পুরোনো হয়ে গেলে তা খনন করে ওই কবরেই নতুন লাশ দাফন করা হয়। এভাবে একাধিক লাশ এক কবরে দাফন করা এবং পুরোনো কবরের ওপর নতুন কবর দেওয়া জায়েজ আছে কি?ইসলামি আইনের একটি নীতি হলো, প্রতিটি লাশকে ভিন্ন ভিন্নভাবে কবর দেওয়া। প্রয়োজন না হলে এক কবরে অধিক লোক কবর দেওয়া ঠিক নয়। কিন্তু জায়গার সংকট, লাশের সংখ্যা অতিমাত্রায় বেশি বা যুদ্ধ ও মহামারির মতো পরিস্থিতিতে এক কবরে একাধিক লাশ দাফন করা বৈধ আছে। নবী করিম (সা.) উহুদ যুদ্ধের সময় এক কবরে একাধিক শহীদকে দাফন করেছিলেন। (সহিহ্ বুখারি: ১৩৪৩)।তবে এ ক্ষেত্রে নিয়ম হলো, লাশগুলো পাশাপাশি রেখে প্রতিটি লাশ মাটি দিয়ে অন্যটি থেকে আড়াল করে দিতে হবে। একটি লাশের ওপর আরেকটি লাশ রাখবে না।পুরোনো কবরের ওপর নতুন কবর দেওয়ার বিধান হলো, কবরস্থানে নতুন কবরের জন্য খালি জায়গা না থাকলে সবচেয়ে পুরোনো যে কবরে মৃতদেহ মাটি হয়ে যাওয়ার প্রবল ধারণা হবে, তাতে কবর দেওয়া যাবে। আর নতুন কবরের চিহ্ন থাকলে এবং লাশ মাটি হয়ে যাওয়ার প্রবল ধারণা না হলে সেখানে বিশেষ ওজর ছাড়া নতুন করে কবর দেওয়া যাবে না।এ ছাড়া কবরস্থান নতুন মাটি দিয়ে সংস্কার করা হলে এবং নতুন-পুরোনো কবর পৃথক করা না গেলে, সে ক্ষেত্রে যেখানে নতুন কবর না থাকার সম্ভাবনা বেশি, সেখানে কবর খোঁড়া উচিত। কবর খনন করতে গিয়ে আগের মৃতদেহের হাড্ডি ইত্যাদি কিছু পাওয়া গেলে সেগুলো একত্র করে এক পাশে বা ভিন্ন স্থানে দাফন করে দিতে হবে।স্বাভাবিকভাবে একটি কবরে একাধিক ব্যক্তিকে দাফন অনুচিৎ। তবে স্থান সংকুলান না হলে বা মহামারির কারণে একাধিক কবর খনন করার মত লোক পাওয়া না গেলে কেবল তখনই এক কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা যাবে (নববী, আল-মাজমূ‘ ৫/২৪৭; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৫/৩৬৯)।ওহুদ যুদ্ধের দিন একাধিক শহীদকে একই কবরে দাফন করা হয়েছিল (দ্র. সীরাতুর রাসূল (ছাঃ) ৩৮৫ পৃ.)।হিশাম ইবনু আমের (রাঃ) বলেন, আমরা ওহুদ যুদ্ধের দিন রাসুলুল্লাহ (ছাঃ)-কে বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের পক্ষে প্রত্যেক শহীদের জন্য পৃথক পৃথক কবর খনন করা কষ্টসাধ্য ব্যাপার। তখন রাসূল (ছাঃ) বললেন, তোমরা কবর খনন কর এবং কবরকে গভীর কর এবং দু’জন বা ৩ জনকে এক এক কবরে দাফন কর। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! কাকে প্রথমে রাখব? তিনি বললেন, যে কুরআন বেশি জানে তাকে প্রথমে রাখ। রাবী বলেন, এভাবে আমার পিতা একই কবরের তিনজনের অন্যতম ছিলেন’ (নাসাঈ হা/২০১০; ইবনু মাজাহ হা/১৫৬০; মিশকাত হা/১৭০৩)।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর
রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই Read more

প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ
প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত দেশের শীর্ষ রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের হয়রানির অভিযোগ Read more

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা, নিহত ১
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

রাঙ্গামাটির রাজস্থলীতে দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ হানিফ সওদাগর (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত এবং ২ জন (মা-সন্তান) Read more

দুই সন্তানকে সাথে নিয়ে ডাকসুর মনোনয়ন নিলেন শিক্ষার্থী
দুই সন্তানকে সাথে নিয়ে ডাকসুর মনোনয়ন নিলেন শিক্ষার্থী

দুই সন্তানকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়ন ফরম নিলেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। শনিবার Read more

‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’- স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ
‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’- স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা Read more

বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত
বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত

বাংলাদেশসহ ৭০টি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন