কুমিল্লার হোমনায় প্রাইভেটকারের ব্যাকডালা থেকে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩০) কে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।রবিবার (১২ অক্টোবর) বিকেলে হোমনা-মুরাদনগর রোডে কাশিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।আটককৃত মো. জুয়েল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা কুটি এলাকার মোহাম্মদ মনির মেয়ের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাড়িতে অবৈধ মাদকদ্রব্য বহনের কথা স্বীকার করে। এ ঘটনায় হোমনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ভাষানিয়া কাশিপুর এলাকার আমির হোসেনের ভাই ভাই মৎস্য খামারের সামনে পাকা রাস্তায় সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে একজন ব্যক্তি দ্রুত নেমে পালানোর চেষ্টা করে।এ সময় পুলিশ (এসআই) আব্দুল হামিদের নেতৃত্বে ফোর্সের সহায়তায় প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের ব্যাকডালা অংশে সুকৌশলে লুকানো অবস্থায় খাকি স্কচটেপে মোড়ানো ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।এ ছাড়া ঘটনাস্থল থেকে সাদা রঙের টয়োটা কোম্পানির প্রাইভেট কার (রেজিঃ নং ঢাকা মেট্রো-গ-১২-৫৮৪১) জব্দ করা হয়। অভিযুক্ত আসামীকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল

প্রায় ২শ বছরের পুরনো টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮শ ঘরে প্রায় পাঁচ শতাধিক   যৌন কর্মীর বসবাস। দেহ Read more

শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি Read more

দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা
দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় দিনদুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ ডাকাতচক্র।মঙ্গলবার Read more

কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার
কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৪ আগস্ট) আদালতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন