রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ।সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় শিক্ষার্থীরা খুবই অনিশ্চয়তায় রয়েছেন। আমরা আর কোনো কালক্ষেপণ চাই না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে।আন্দোলনের দায়িত্বশীল মো. নাঈম হাওলাদার নামে এক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমান শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবে।জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হবেন। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী—ঢাকা কলেজ সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করবে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পদযাত্রায় যুক্ত হবেন। একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষা ভবনের পথে রওনা দেবেন।অন্যদিকে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টায় নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দেবেন। মূল অবস্থান কর্মসূচি বেলা ১১টায় শিক্ষা ভবনের সামনে শুরু হওয়ার কথা রয়েছে।শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারির বিষয়ে কোনো অস্পষ্ট প্রতিশ্রুতি নয়, বরং সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে Read more

শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে যুদ্ধ থামানো ও অস্ত্রবিরতিতে পৌঁছাতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার Read more

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।সোমবার Read more

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবকের খুঁজছে পুলিশ
হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবকের খুঁজছে পুলিশ

নাটোরের সিংড়ায় লুডু খেলার প্রলোভন দিয়ে ৯ বছরের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে Read more

কারাবন্দি আসাদুজ্জামান নূরের জন্মদিন, ফেরার অপেক্ষায় আফজাল হোসেন
কারাবন্দি আসাদুজ্জামান নূরের জন্মদিন, ফেরার অপেক্ষায় আফজাল হোসেন

দেশের সংস্কৃতি অঙ্গনের দুই কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও আফজাল হোসেন। মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনসহ সবখানেই সফল তারা। তাদের একে অপরের Read more

কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫
কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫

কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে ভারতে মানব পাচারের সময় তিন বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন