চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৫৩ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৯ কোটি ডলার রেমিট্যান্স। রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার।এরমধ্যে অক্টোবরের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ২৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৮ কোটি ৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩০ লাখ ডলার।এর আগে চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সদ্য বিদায়ী সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানার সামনে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
থানার সামনে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সামনে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মজনু মিয়া (৩২) নামে এক যুবক নিহত Read more

ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে আইএইএ
ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে আইএইএ

ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়া ও এর পারমাণবিক প্রভাব নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) Read more

আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু Read more

নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে Read more

কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে

পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় Read more

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৪০ জন নিহত
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৪০ জন নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিউইয়র্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন