জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে জিতে নিলেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চে এসে তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।জমকালো ‘দশম হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। হাতে বিশেষ পুরস্কার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলবো কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।’এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।’তার কথায়, ‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য কৃতজ্ঞতা। এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।’উল্লেখ্য, ‘হাম অ্যাওয়ার্ডস’ পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন, তাদের এই ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। হানিয়া আমির তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। তার সাম্প্রতিক এই সম্মাননা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরের খোঁজ নিয়ে বিদেশে উন্নত চিকিৎসার আশ্বাস রাষ্ট্রপতির
নুরের খোঁজ নিয়ে বিদেশে উন্নত চিকিৎসার আশ্বাস রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রবিবার (৩১ আগস্ট) সকালে গণঅধিকার পরিষদের Read more

বিমানের নিয়োগ পরীক্ষায় অভিনব জালিয়াতি, ১৩ জন বহিষ্কার
বিমানের নিয়োগ পরীক্ষায় অভিনব জালিয়াতি, ১৩ জন বহিষ্কার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেফতার Read more

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম

গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন ফ্লোটিলার জাহাজ ও যাত্রীদের আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী এবং Read more

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা
ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা

ফিলিস্তিন বরকতময় ভূমি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- سُبْحٰنَ الَّذِيْۤ اَسْرٰي بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَي الْمَسْجِدِ الْاَقْصَا Read more

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

সামরিক স্থাপনায় হামলা ও নাশকতা সম্পর্কিত ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির প্রধান বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন