সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে নিজের বক্তব্য চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এসময় তিনি ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’সারজিসের এ বক্তব্য অনলাইনে প্রচারিত হলে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার দাবি, বিগত এক মাসে একাধিকবার তার বক্তব্যের সময় বিদ্যুৎ চলে যায়। যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন সারজিস আলম।রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি ৩টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি তার এক দুই মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি। মনে হয়েছিল এটা হতেই পারে।’সারজিস বলেন, ‘দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখনও কিছু বলিনি কিন্তু তাদের ইনটেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবার একই ঘটনা। প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারো বক্তব্যের সময় নয়। ঠিক আমি যখন কথা বলা শুরু করি তখন আবার বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে। সকল মিডিয়া এটার সাক্ষী।’তিনটি প্রোগ্রাম তিন দিন ভিন্ন সময়ে হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘তারপরও যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমি অবশ্যই মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এই ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালি মূলক আচরণ করে থাকে। একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে।’সারজিস আরো বলেন, ‘প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয়। প্রোগ্রামের পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে। কিন্তু তারপরও যখন একই চিত্র দেখা যায় তখন তাদের সাথে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করিনা। তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি বলে মনে করি।’‘চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে লং মার্চে ১০ ঘন্টা ধরে প্রায় দুই হাজার মানুষ মোটরসাইকেলে করে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পুরো পঞ্চগড় জেলার ১৫০ কিলোমিটার অতিক্রম করেছি। আশা করি মিডিয়ার ফোকাস সেদিকেও থাকবে’, সারজিস যোগ করেন। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুজনের দেবীগঞ্জ উপজেলা কমিটিতে সভাপতি রাজু সম্পাদক ওয়াসিম
সুজনের দেবীগঞ্জ উপজেলা কমিটিতে সভাপতি রাজু সম্পাদক ওয়াসিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে Read more

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক Read more

দেবীগঞ্জ হত্যা মামলায় পলাতক দুই আসামী ধরা পড়লো টাঙ্গাইলে
দেবীগঞ্জ হত্যা মামলায় পলাতক দুই আসামী ধরা পড়লো টাঙ্গাইলে

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকার একাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে Read more

‘গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে’
‘গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে’

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় পৌনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন