চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বছরের পর বছর জলাবদ্ধতার কারণে চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে শত শত হেক্টর জমিতে। উপজেলার অন্তত সাতটি ইউনিয়নের মাঠ এখন বোরো কিংবা আমনের শস্যে ভরে ওঠার বদলে রূপ নিয়েছে জলাশয়ে। এক দশক আগেও এসব জমিতে ফলত শাকসবজি, ধান ও নানা ফসল, আজ সেখানে জল থৈ থৈ করছে।সরেজমিনে ঘুরে দেখা যায়, কেঁওচিয়া, ঢেমশা, নলুয়া, কালিয়াইশ, বাজালিয়া, পুরানগড় এবং সদর ইউনিয়নের কয়েকটি অংশে প্রায় ২৫০ হেক্টর জমি চাষাবাদের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। বিশেষত ঢেমশা ও নলুয়া ইউনিয়নের এলাকাগুলোতে অনাবাদি জমির পরিমাণ তুলনামূলক বেশি।উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, সাতকানিয়া উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ১৩ হাজার ১৭০ হেক্টর, যার মধ্যে অন্তত ২৫০ হেক্টর বর্তমানে অনাবাদি। অর্থাৎ, উপজেলার মোট কৃষিজমির প্রায় ২ শতাংশেরও বেশি জমি এখন উৎপাদনের বাইরে।স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক দশকে ইটভাটার মাটি সংগ্রহের জন্য ব্যাপকভাবে কৃষিজমির মাটি কাটা হয়েছে। এতে করে জমির নিচের অংশ জলধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে, তৈরি হয়েছে গভীর খাদ। বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় এসব জমি এখন স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে।ঢেমশা ইউনিয়নের কৃষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘আগে জমিতে তিন মৌসুমে ধান চাষ হতো। এখন মাটি কেটে নেওয়ায় জমি ৩০-৪০ ফুট নিচে নেমে গেছে।’নলুয়া ইউনিয়নের প্রবীণ কৃষক আব্দুল মালেক বলেন, ‘আমার ৩ বিঘা জমি এখন জলাশয়। আগে ধান, আলু, ঢেঁড়স চাষ করতাম। এখন শুধু মাছের পোনা ছেড়ে রাখি, তাও বেশি ফলন হয় না।’কৃষক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে অবাধে চলে মাটি কাটা ও জমি ভরাট। মাটি কাটার ফলে একদিকে যেমন জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ভরাট করে গড়ে তোলা হচ্ছে দোকানপাট, বসতবাড়ি ও ইটভাটা।কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা নুরুল আলম বলেন, ‘বছরের পর বছর ধরে ফসলি জমি কেটে ইটভাটায় নেওয়া হয়েছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও পরে আবার আগের অবস্থায় ফিরে যায়। এখন এই জমিগুলোতে কোনো চাষাবাদ হয় না, শুধু পানি জমে থাকে।’কৃষিবিদদের মতে, এই অনাবাদি জমিগুলো চাষাবাদের আওতায় আনলে শুধু সাতকানিয়া নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের খাদ্য চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখতে পারে। অনাবাদি জমি ব্যবহার করা গেলে হাজারো কৃষকের কর্মসংস্থানও সৃষ্টি হবে।উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন, ‘সাতকানিয়ায় অন্তত ২৫০ হেক্টর জমি দীর্ঘদিন ধরে অনাবাদি অবস্থায় আছে। এর বড় অংশই ঢেমশা ও নলুয়া এলাকায়। ইটভাটার জন্য মাটি খননের পর এসব জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। তবে আমরা এসব জমি পুনরায় চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নিয়ে ভাবছি। তবে এজন্য জমির মালিক এবং ইটভাটার আশপাশের এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিলো রাশিয়া
ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিলো রাশিয়া

পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রিভিলিয়া এবং খারকিভ অঞ্চলের Read more

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, 'দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি

অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় Read more

কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার
কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৪ আগস্ট) আদালতের Read more

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন