মাদারীপুরে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।আজ রবিবার (১২ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।স্মারকলিপিতে ৭ দফা দাবির মধ্যে ছিল— শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আওয়ামী আমলে সংঘটিত সকল গণহত্যা, জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ভারতের সঙ্গে আওয়ামী সরকারের সময় সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশ ও বাতিল করা, জাতীয় পার্টি ও ১৪ দলের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও ভারতের প্রভাবমুক্ত একটি জাতীয় নির্বাচন আয়োজন করা।স্মারকলিপি প্রদান শেষে জাগপার প্রসিডিয়াম সদস্য আসাদ খান বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ৭ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জাতিকে মুক্ত, সুষ্ঠু ও স্বাধীন নির্বাচনের পরিবেশ দিতে হবে।তিনি আরও বলেন, “বিদেশি প্রভাব ও দমন-পীড়নের রাজনীতি থেকে জাতিকে রক্ষা করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান Read more

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা Read more

এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ Read more

ইরানের নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হরমুজ প্রণালিতে ইরানি অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে Read more

নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেন তাসকিন
নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেন তাসকিন

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এনিয়ে মিরপুর মডেল থানায় ভুক্তভোগী সিফাতুর রহমান সৈকত একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন