‘এই গেইটে কোন গেইট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যে কোন দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না’ এমন লেখা সংবলিত সাইনবোর্ড রয়েছে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর লেভেল ক্রসিংয়ের দুপাশে। কিন্তু নেই কোনো গেটম্যান। অরক্ষিত এই লেভেল ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী, ছাত্র-ছাত্রী ও পণ্যবাহী, যাত্রীবাহী ছোট-বড় যানবাহন। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই স্থানীদের দাবি, দ্রুত জনবহুল এই এলাকায় একজন গেটম্যান দেয়া হোক। দ্রুত এই ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ে বেরিয়ার ও গেটম্যান নিয়োগের দাবি জানান এলাকাবাসী।সরেজমিনে আধুনগর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গিয়ে দেখা যায়, ‘গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পরিবহন। সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছোট ছোট ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে। সেইসাথে ছোট-বড় অনেক যানবাহনও চলাচল করছে ঝুঁকি নিয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রেল আসছে কি না দেখে, মানুষ রাস্তা পার হচ্ছে।তৃতীয় শ্রেণীতে পড়া স্কুল ছাত্রী তাকিয়া বলেন, ‘গেটম্যান না থাকায় ট্রেন আসছে আমরা জানি না, ভয়ে ভয়ে রাস্তা পার হতে হয়।’অটোচালক আব্দুল হাকিম জানান, ‘গেটম্যান না থাকায় ট্রেন আসছে কি না গাড়ি থামিয়ে আগে দেখতে হয়। রাতে দেখাও যায় না। হঠাৎ কোন সময়ে যদি না দেখা হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। দ্রুত এই জায়গায় গেটম্যান দেয়ার দাবি জানাই।’অরক্ষিত রেলওয়ে লেভেল ক্রসিং এলাকার নিবারণ বড়ুয়া নামে একজন বলেন, ‘কখন ট্রেন আসে তার তেমন ঠিক ঠিকানা নেই। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে দ্রুত বেরিয়ার ও গেটম্যান নিয়োগের দাবি জানান তিনি।’লোহাগাড়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) দিদার হোসেন বলেন, ‘গেটম্যান নিয়োগের ব্যাপারে এটি আমাদের কোন কাজ না। রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানেন এ বিষয়ে। তবে যেসব লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই, সেখানে সতর্কতামূলক নির্দেশনা সাইনবোর্ড দেওয়া রয়েছে। সতর্কতার সঙ্গে রেলক্রসিং পারাপারের পরামর্শ দেন এ কর্মকর্তা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন

আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা। চলুন দেখে নিই- টিভিতে আইপিএল-পিএসএলসহ যেসব খেলা দেখা যাবে।বাংলাদেশ প্রিমিয়ার Read more

৭ অক্টোবর: নামাজের সময়সূচি
৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২২ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

৩৭ বছরের দুর্ভোগ কমাতে ব্যক্তির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ
৩৭ বছরের দুর্ভোগ কমাতে ব্যক্তির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাওয়ামারা-বারইপটল গ্রামের প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তাটি ৩৭ বছর যাবত বেহাল দশায় পরিণত হয়ে Read more

সরকারি নলকূপে জল নেই, চারপাশে আবর্জনার স্তূপ!
সরকারি নলকূপে জল নেই, চারপাশে আবর্জনার স্তূপ!

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাণকেন্দ্র সিরাজদিখান বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থাপিত একটি সরকারি গভীর নলকূপ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নলকূপে এখন Read more

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে পররাষ্ট্রমন্ত্রী Read more

বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি
বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

বরিশালে ২ দফা দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।সোমবার (০৫ মে) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন