কিশোরগঞ্জের মিঠামইনে একটানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৬ জন শিশু-কিশোর। সাইকেল উপহার পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। পাশাপাশি এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।শনিবার (১১ অক্টোবর) বিকেলে মিঠামইন জিরো পয়েন্টে মহিষারকান্দি যুব সমাজের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এতে ৮ বছর থেকে ১৮ বছর বয়সী কিশোররা একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে মহিষারকান্দি নিজামিয়া মাতলুবুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসাইন আজহারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি মিঠামইন উপজেলার সভাপতি মো. নুরুল আমীন, ওয়ালী নেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বশির আহমেদ এবং ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট ফাইজুল আমীন আফছারী।বাইসাইকেল পাওয়া শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি আল্লাহর ওপর ভরসা করে প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছি। আমাকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে, আমি তাতে খুবই খুশি। ‘আমরা প্রতিদিন জামায়াতে সালাত আদায় করি, এখন বাইসাইকেল পেয়ে আরও উৎসাহিত বোধ করছি। মসজিদে যেতে সুবিধা হবে।’আরেক শিক্ষার্থী আশরাফুল কবির বলেন, ‘আমি সব সময় জামায়াতে নামাজ আদায়ের চেষ্টা করব। আমার কাছে এটা শুধু উপহার নয়, এটা আমার কাছে অনেক কিছু। ‘এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। নিয়মিত নামাজ পড়লে যে সমাজ আমাদের মূল্যায়ন করে, সেটা আজ আমরা নিজের চোখে দেখলাম।’স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, ‘গ্রামগঞ্জে কোমলমতি শিশু-কিশোরদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করার জন্য শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয় মিঠামইন জিরো পয়েন্টে মহিষারকান্দি যুব সমাজ। জামায়াতের সঙ্গে নামাজ আদায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। আজকের শিশু-কিশোররা যেন আগামীদিনে দিনদার মুসল্লি হয়ে উঠতে পারে, সেজন্য এমন আয়োজন যেন সারাদেশেই হয়।’অ্যাডভোকেট ফাইজুল আমীন আফছারী বলেন, ‘আমরা চাই তরুণ প্রজন্ম নামাজের প্রতি আগ্রহী হোক, ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ হোক। এই বাইসাইকেল কোনো পুরস্কার নয়, বরং নিয়মিত সালাত আদায় করার প্রেরণা। জামায়াতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে আমাদের এই উপহার কার্যক্রম। এর মাধ্যমে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে মুসল্লিদের উৎসাহিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এটি অব্যাহত থাকবে।’অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি
ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। Read more

অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান
অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান

অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালাচ্ছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার Read more

রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের
রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন Read more

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং  'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৮ Read more

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট)

কর্মব্যস্ত জীবনে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার জন্য আগে থেকে খেলার Read more

আ.লীগ দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে: প্রেস সচিব
আ.লীগ দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে: প্রেস সচিব

বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের এমন কেউ নেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন