মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চলাকালীন সময়ে অসাধু জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভোলা- বরিশাল  সীমান্তবর্তী হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ২৭ জেলেকে আটক করেছে অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলায়।ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ২২ দিনের নিষেধাজ্ঞায় জেলেদের মা ইলিশ শিকার ঠেকাতে শনিবার বিকালে ভোলা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, হিজলা, লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের হাইমচর উপজেলার ৮টি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দল বরিশালের হিজলা এলাকায় ইলিশ শিকারী জেলেদের ঠেকাতে গেলে অসাধু জেলেরা সংঘবদ্ধভাবে অভিযানকারী দলের উপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তাদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।অভিযানে ভোলা টিমের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট এস এম মসিউর রহমান জানান, তার সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রট ও জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাজবীউল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন। তবে তিনি ঝুঁকিমুক্ত আছেন।ইলিশ সম্পদ উন্নয়ন  ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক (পিডি) মোল্লা এমদাদুল্যাহ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে হিজলার মেঘনা নদীতে মাছ ধরার খবর পেয়ে চার জেলার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসাধু জেলেরা অভিযানকারী দলের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে তারা ২৭ জন জেলেকে আটক করেছেন।পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার

টাঙ্গাইলে পরিত্যক্ত একটি গরুর খামার থেকে রাশিদুল নামের এক অটোরিকশা চালকের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে Read more

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন

টাঙ্গাইলে ট্রেন দুৃৃর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নারী ও শিশুস নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুরে নামাজে জানাজা Read more

হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প
হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘খুব গভীর’ Read more

মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের
ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের

ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি জানায়, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এসব ড্রোন দেবে। যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন