নৌকা থেকে পানিতে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালিয়েছে। দুপুর তিনটা পর্যন্ত শিশুর সন্ধান পাওয়া যায় নি। শনিবার(১১ অক্টোবর) সকালের দিকে দিরাই পৌরসভাস্থ বাজার চামটি নদীতে(ব্রীজ সংলগ্ন) নৌকা ঘাট এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি রকিবুল ইসলামের কন্যা সন্তান বলে জানাগেছে। খোঁজ নিয়ে জানা যায়,শিশুর মা সিলেট থেকে দিরাই এসে শাল্লা গামী নৌকায় উঠছিলেন। তাঁর বাড়ি শাল্লার শিমের কান্দা গ্রামে যাওয়ার জন্য নৌকায় উঠার পর নৌকার জানালা ঘেষে বসে শিশুটিকে পাউরুটি খাওয়াচ্ছিলেন মা। শিশুটির মা পানি আনতে সামান্য সরে আসলে জানালা দিয়ে শিশুটি পড়ে যায়। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,নিখোঁজ শিশুটি উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।নদীতে স্রোত থাকায় শিশুর অবস্থান ঠিক করা কঠিন হয়ে পড়ছে বলে জানান ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনন্যা পাণ্ডেকে স্পর্শ করায় তোপের মুখে করণ জোহর
অনন্যা পাণ্ডেকে স্পর্শ করায় তোপের মুখে করণ জোহর

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর সম্প্রতি তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে Read more

দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি
দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে মোট ২১৮টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের Read more

বলের আঘাতে প্রাণ হারালেন ১৭ বছর বয়সি অস্ট্রেলিয়ান ক্রিকেটার
বলের আঘাতে প্রাণ হারালেন ১৭ বছর বয়সি অস্ট্রেলিয়ান ক্রিকেটার

অস্ট্রেলিয়ার এক তরুণ ক্রিকেটার বলের আঘাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মেলবোর্নে। স্থানীয় ক্লাব ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে, এই Read more

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান
আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের Read more

পাসপোর্ট অফিসে ঘুষের রাজত্ব: বিল্লাল-ইয়াহিয়ার ছত্রচ্ছায়ায় দালালদের দাপট
পাসপোর্ট অফিসে ঘুষের রাজত্ব: বিল্লাল-ইয়াহিয়ার ছত্রচ্ছায়ায় দালালদের দাপট

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন দালাল ও দুর্নীতির ছত্রচ্ছায়ায় পরিণত হয়েছে। সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন ও সুপারিন্টেন্ডেন্ট ইয়াহিয়া খানের Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন