ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে।শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া এলাকার প্রভাবশালী রিজভী কাজীর বিরুদ্ধে গাছ কর্তনের এ অভিযোগ উঠেছে। পরবর্তীতে ভুক্তভোগী ওই একই এলাকার মৃত কাজী আব্দুল ওহাবের স্ত্রী কাজী কহিনুর বেগম (৬২) থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয় পুলিশ।অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া এলাকার মৃত কাজী আব্দুল ওহাবের সঙ্গে তার চাচাতো ভাতিজা লাট্টু কাজীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই বিরোধের জের ধরে শুক্রবার সকালে কাজী আব্দুল ওহাবের জমিতে রোপণকৃত আটটি মেহগনি গাছ বিক্রি করে দেয় লাট্টু কাজীর ছেলে রিজভী কাজী। এসময় কাজী আব্দুল ওহাবের স্ত্রী কাজী কহিনুর বেগম গাছ কাটতে বাঁধা দিলেও অভিযুক্ত রিজভী কাজী তাকে একা পেয়ে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে গাছ কাটা শুরু করে। পরে ভুক্তভোগী কাজী কহিনুর বেগম থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তন বন্ধ করেন। তবে ততক্ষণে অভিযুক্ত রিজভী কাজী তিনটি বড় সাইজের মেহগনি গাছ কেটে ফেলেন।এ বিষয়ে অভিযুক্ত রিজভী কাজীর বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে রিজভী কাজীর বাবা লাট্টু কাজী জানান, ‘ছেলে গাছ কেটেছে। আমি এই বিষয়ে কিছু জানি না। সে আমার কোন কথা শোনে না।’জানতে চাইলে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, ‘থানায় অভিযোগের পরে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত রিজভী কাজী পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী-বিন্নাখাইড়া ভায়া বড়বাড়ী তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন Read more

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার Read more

গাছবোঝাই ট্রলি উঠতেই ভেঙে পড়ল আয়রন ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী
গাছবোঝাই ট্রলি উঠতেই ভেঙে পড়ল আয়রন ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়দের বাধাঁ উপেক্ষা করে ব্রীজের উপর গাছ উঠিয়ে আয়রন ব্রীজ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই Read more

এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা
এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) Read more

অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারকে
অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারকে

রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রোববার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন