আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে থাকে বিশ্ব। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এবার কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সংকটের সামনের সারিতে মেয়েরা’।২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এই দিবসটি পালন করা হয়েছিল। লিঙ্গবৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ।প্ল্যান ইন্টারন্যাশনাল নামে বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতাতে একটি প্রকল্প রূপে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের জন্ম হয়েছিল। প্ল্যান ইন্টারন্যাশনালের ‘কারণ আমি একজন মেয়ে’ নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসর ধারণা জাগ্রত হয়েছিল। এই আন্দোলনের মূল কার্যসূচি হলো বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এই সংস্থার কানাডার কর্মচারীরা সবাই এই আন্দোলনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে কানাডা সরকারের সহায়তা নেয়। পরে জাতিসংঘের সাধারণ সভার মধ্যে কানাডায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের প্রস্তাব শুরু হয়।২০১১ সালের ১৯ ডিসেম্বর এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে। Read more

ফেডারেশন কাপে পয়েন্ট খুইয়েছে কিংস, মোহামেডানের দুর্দান্ত সূচনা
ফেডারেশন কাপে পয়েন্ট খুইয়েছে কিংস, মোহামেডানের দুর্দান্ত সূচনা

ফেডারেশন কাপ দিয়ে আজ শুরু হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ। Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিজ ঘরের চালে ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ নারীর আত্মহত্যা Read more

শ্রমিক লীগ নেতা থেকে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক!
শ্রমিক লীগ নেতা থেকে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক!

বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার আওতাধীন চাটমোহর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির পাবনা জেলা শাখার সভাপতি Read more

ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন