মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ ভোরে থেকে ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপমাত্রা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।১৪ ও ১৫ অক্টোবরেও (চতুর্থ ও পঞ্চম দিন) একই ধারা অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, মেঘের একটি ভারি সেল আছে। এটি শেষ হলেও, আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী তিন-চার দিন এমন আবহাওয়া থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার Read more

মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা
মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন। আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ Read more

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ Read more

সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের
সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী Read more

মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা

মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে নেওয়া ডিএনএ ব্যবহার করে এবং পরে তা শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে প্রাথমিক Read more

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জুলাই যোদ্ধার
কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জুলাই যোদ্ধার

কক্সবাজার শহরের কবিতা চত্বরে খোরশেদ আলম (২৭) নামের এক ছাত্রদল নেতা ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন