স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের একশ্রেণির ফ্যাসিস্ট বুদ্ধিজীবী সব সময় বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে থাকে।’আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়ায় বোধিজ্ঞান কেন্দ্র (বৌদ্ধবিহার) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে। কিন্তু একশ্রেণির ফ্যাসিস্ট বুদ্ধিজীবী সবসময় বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।তিনি আরও বলেন, ‘বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চা এবং প্রচার-প্রসারের ক্ষেত্রে পূর্ব এশিয়া তথা বিশ্বজুড়ে স্মরণীয় নাম অতীশ দীপঙ্কর। বাংলাদেশের সন্তান হিসেবে মনীষী অতীশ দীপঙ্করের কীর্তি ও বিশ্বজোড়া খ্যাতিতে আমরা গর্বিত। তার জ্ঞান, দর্শন, ধর্মচর্চা, কর্ম, শিক্ষা আমাদের সারা দেশে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সে জন্য তার জন্মভূমি বাংলাদেশে অতীশ দীপঙ্করের নামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা সময়ের দাবি।’স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে বুদ্ধের অনুসারীরা কাজ করে যাচ্ছেন। বুদ্ধের মতে মানুষ মৈত্রীপরায়ণ হবে; মানুষ ক্ষমাশীল হবে এবং আরও হবে লোভ ও মোহহীন। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, একে অন্যকে সম্মান করবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘লন্ডন বৈঠক জামায়াত কেন অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে’
পত্রিকা: ‘লন্ডন বৈঠক জামায়াত কেন অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল হামলার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮২১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮২১

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর Read more

পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

পুলিশের বাধার মুখে পড়েছেন জুলাই ঐক্যের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার রামপুরা ব্রিজ Read more

মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত 'বিনা ধান ২৫' এর সাথে স্থানীয় রড মিনিকেট ধান প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ Read more

ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর
ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

ভোলা সদর উপজেলায় ব্যটারী চালিত অটোরিকশার চাপায় প্রান গেলো রিদামনি (৯) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর। বুধবার (৭ মে) দুপুর ১২টার Read more

চুরির অভিযোগে যুবলীগ নেতাকে হাত-পা বেঁধে মারধর
চুরির অভিযোগে যুবলীগ নেতাকে হাত-পা বেঁধে মারধর

চুরির ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে ইছা মিয়া (৩৫) নামে এক যুবলীগ নেতাকে হাত পা বেঁধে মারধরের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন