আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কাবুলে ফের দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। খবর আল জাজিরার।খবরে বলা হয়, গত বৃহস্পতিবার সাত দিনের সফরে ভারত পৌঁছান আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর এটি কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম নয়াদিল্লি সফর।শুক্রবার জয়শঙ্কর ও মুত্তাকির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। এ সময় জয়শঙ্কর কাবুলে ভারতের কূটনৈতিক মিশন পুনরায় চালুর ঘোষণা দেন।জয়শঙ্কর বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমি আনন্দের সঙ্গে কাবুলে ভারতের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা করছি।২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর অন্যান্য অনেক দেশের মতো ভারতও কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে ও দূতাবাস বন্ধ করে দেয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে নয়াদিল্লি সতর্কভাবে তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করছে।চলতি বছরের জানুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মুত্তাকি ও ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রি ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাণিজ্য বাড়ানোর বিষয়ে একমত হন। এরপর মে মাসে জয়শঙ্কর ও মুত্তাকি সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।আজ সোমবার (৬ অক্টোবর) বিজিবির ৫ সদস্য ও Read more

বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের
বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গতকাল থেকে গণমাধ্যমে এই খবরটি প্রচার হয়ে Read more

সরকারি নলকূপে জল নেই, চারপাশে আবর্জনার স্তূপ!
সরকারি নলকূপে জল নেই, চারপাশে আবর্জনার স্তূপ!

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাণকেন্দ্র সিরাজদিখান বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থাপিত একটি সরকারি গভীর নলকূপ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নলকূপে এখন Read more

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৬৬২ বিদেশি অভিবাসী আটক হয়েছেন।গত ২৪ সেপ্টেম্বর Read more

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন

পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে।রোববার স্বরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন