যশোরের ঝিকরগাছায় মাসুদ রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা থানা পুলিশ উপজেলার বাইশা গ্রামের প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন ঘর থেকে লাশটি উদ্ধার করে। নিহত মাসুদ শার্শা উপজেলার উলাশি খালপাড়ার আব্দুল আজিজের ছেলে। তার পরিবার ও স্বজনদের ধারণা, ভ্যান ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করা হতে পারে। নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।স্বজনরা জানান, গত ৫ অক্টোবর সকালে মাসুদ রানা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মাসুদের পিতা ৬ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার দুপুরে ঝিকরগাছার বাইশা গ্রামের প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা সেখানে যান। এ সময় লাশটি মাসুদ রানার বলে শনাক্ত করেন তার পিতা আব্দুল আজিজ।স্বজনরা আরও জানান, মাসুদ রানা একজন প্রকৃতির মানুষ। এলাকায় কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। খুন হওয়ার মতো কোনো অপরাধ করেছে বলে মনে হয় না। ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে।নিহতের পিতা আব্দুল আজিজ জানান, দুর্বৃত্তরা তার ছেলেকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। হত্যাকারীদের শনাক্ত করে আটকের দাবি করেছেন তিনি।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মাদ গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ঘর থেকে ভ্যান চালকের মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেয়া শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার Read more

৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল
৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি Read more

জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০
জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০

মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে Read more

১১ উপজেলায় পহেলা বৈশাখে ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকার
১১ উপজেলায় পহেলা বৈশাখে ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকার

পরীক্ষামূলকভাবে সারাদেশের ১১টি উপজেলায় ২২ হাজার কৃষককে 'কৃষক কার্ড' দেবে সরকার। আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন