রাজধানীর বাজারগুলোতে বিগত কয়েকমাস ধরেই বেশ চড়া সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে কেজিপ্রতি বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত। অপরদিকে দুই থেকে তিন মাস ধরে মাছ, মুরগি ও চালের দামও  বেশ উর্ধ্বমুখী।শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দাম দেখা গেছে। বাজারে শুধু মাত্র পেঁপে ছাড়া সব সবজির দাম ৮০ থেকে ১০০ এর ঘরে। পাশাপাশি খোলা সয়াবিন তেল ও পেঁয়াজের দামও বেড়েছে।আজকের বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৬০ টাকা, গাজর প্রতি পিস ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং লেবু প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।বিক্রেতারা জানান, টানা বৃষ্টি ও দুর্গাপূজার ছুটিতে ভারত থেকে আমদানি কমায় মরিচ ও টমেটোর দাম বেড়ে যায়। পরবর্তীতে সরবরাহ বাড়লে কিছুটা কমে আসে। দুই সপ্তাহ আগে যেখানে কাঁচা মরিচের দাম ছিল দেড় থেকে ২০০ টাকা, সেখানে গত সপ্তাহে তা বেড়ে ৪০০ টাকায় পৌঁছেছিল। এখন খুচরা বাজারে মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায়।সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা এক বেসরকারি চাকরিজীবী বলেন, প্রায় সব সবজির দামই ৮০ থেকে ১০০ টাকা, আবার কিছু কিছুর দাম তার চেয়েও বেশি। বিগত চার মাস ধরেই অতিরিক্ত দামে সবজি বিক্রি হচ্ছে। আগে যেখানে এক কেজি সবজি কিনতাম এখন অতিরিক্ত বেশি দাম হওয়ার কারণে আধা কেজি সবজি কিনছি। সাধারণ ক্রেতাদের আমার মত একই অবস্থা। সবজির দাম বৃদ্ধি বিষয়ে জানতে চাইলে একই বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় কিছুটা দাম বেড়েছে সবজির। বর্তমানে বাজারে চাহিদার তুলনায় সবজি সরবরাহ কম, এছাড়া বেশিরভাগ সবজির মৌসুম শেষ। যে কারণে সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে। কিছুদিনের মধ্যে নতুন সবজি উঠতে শুরু করলে দাম কমে যাবে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে খোলা সয়াবিন তেলের লিটারপ্রতি দাম বেড়ে হয়েছে এক শ বাহাত্তর থেকে এক শ আশি টাকা। দেশি পেঁয়াজের দামও বেড়ে প্রতি কেজি হয়েছে সত্তর থেকে পঁচাত্তর টাকা।এদিকে বাজারে দুই থেকে তিন মাস ধরে মাছ, মুরগি ও চালের দামও উর্ধ্বমুখী। ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি এক শ আশি টাকায়, সোনালি মুরগি দুই শ আশি থেকে তিন শ টাকায়, আর এক ডজন ডিম বিক্রি হয়েছে এক শ চল্লিশ টাকায়।মাছের বাজারেও চড়া দাম। তেলাপিয়া বিক্রি হচ্ছে দুই শ বিশ থেকে তিন শ টাকা, পাঙাশ এক শ আশি থেকে দুই শ পঞ্চাশ, কই দুই শ চল্লিশ থেকে দুই শ আশি, আর রুই তিন শ পঞ্চাশ থেকে চার শ টাকায়।চালের বাজারেও স্থিতিশীলতা ফিরছে না। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি বাহাত্তর থেকে পঁচাশি টাকায়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০৮ এপ্রিল) Read more

পত্রিকা: ‘ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ‘
পত্রিকা: ‘ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ‘

আজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংকটে ব্যাংক খাত, তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় সুপ্রিম কোর্ট Read more

আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা: আইন মন্ত্রণালয়
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা: আইন মন্ত্রণালয়

নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে "জম্মু-কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে  শীর্ষ লস্কর-ই-তৈয়বা  অপারেটিভের সাক্ষাৎ" শিরোনামে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন Read more

নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা
নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

'শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ' টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ Read more

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানাবে শিক্ষা মন্ত্রণালয়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানাবে শিক্ষা মন্ত্রণালয়

উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত গতি ও স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজধানীর ৭টি সরকারি কলেজকে একটি কেন্দ্রীয় কাঠামোর আওতায় এনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন