ফিলিস্তিনের গাজায় হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, নিহত ওই সেনা হলেন- সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) মাইকেল মরদেখাই নাখমানি (২৬)। তিনি দিমোনার বাসিন্দা এবং টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পসের ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।স্নাইপার হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন ইসরাইল ও হামাসের  প্রতিনিধিরা মিশরে আলোচনার মাধ্যমে গাজায় হামাসের হাতে আটক সব বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এরইমধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য
রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের দেশে প্রত্যেকটি ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন রয়েছে। এই বিভাজন আমাদের এগিয়ে Read more

ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু
ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় কোনো গাড়ির চাপায় দুই অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে Read more

বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম
বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা Read more

পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা
পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা

পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় ৩০ শতাংশেরও বেশি লিচুর ফলন নষ্ট হয়ে যায় লিচুর ফল ছেদক পোকা 'লিচি ফ্রুট Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।রবিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটা Read more

ট্রাম্পের অফিসে থাকবে ক্লাব বিশ্বকাপের ট্রফি
ট্রাম্পের অফিসে থাকবে ক্লাব বিশ্বকাপের ট্রফি

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে মাঠে হাজির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন