রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা কাটাকাটির এক পর্যায়ে মারফত আলী তিন সহদর ভাইকে চাকু দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তারা উভয়ে বাউসা হেদাতিপাড়া গ্রামে বাসিন্দা।আহতরা হলেন, বাউসা হেদাতিপাড়া গ্রামের আফতার আলীর ছেলে জেকের আলী (৫০) ও আরশাদ আলী (৪০)। তাদের দু্ই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর ভাই একের আলীকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । ওই রাতে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত  চিকিৎসক  জেকের ও আরশাদের  শারীরিক অবস্থার অবনতি  হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।স্থানীয় সূত্রে জানা যায়, আরশাদ আলী সন্দেহ তাঁর স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এমন সন্দেহ থেকে প্রায়ই প্রতিবেশি আসমত আলী ছেলে মারফত আলীর ঝগড়ার সৃষ্টি হয়। সর্বশেষ গতকাল রাত ৮ টার দিকে মাঝপাড়া বাজারে মুনছুর আলী চায়ের দোকানে কাছে মারফত আলীর সাথে আরশাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে  মারফত আলী কাছে থাকা চাকু দিয়ে কুপিয়ে আরশাদকে জখম করে। পরে তাকে বাঁচাতে তার ভাই জেকের আলী ও একের আলী এগিয়ে আসে। এ ঘটনায়  তিন ভাইকে কুপিয়ে জখম করে মারফত আলী।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান বলেন, আহত জেকের  ও আরশাদের  শারীরিক অবস্থার অবনতি  হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঘা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে পুলিশের ছুটি বাতিল ঘোষণা
ঈদে পুলিশের ছুটি বাতিল ঘোষণা

আসন্ন ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার Read more

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ Read more

ভালোবাসার টানে মালয়েশিয়ান তরুণী চুয়াডাঙ্গায়
ভালোবাসার টানে মালয়েশিয়ান তরুণী চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। Read more

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ প্রস্তাব ড. ইউনূসের
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ প্রস্তাব ড. ইউনূসের

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি ‘বাস্তব রূপরেখা’ (প্র্যাকটিক্যাল রোডম্যাপ) তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন