দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই নাসির গ্লাস এলাকায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিয়েছে ঢাকামুখী একটি ট্রাক। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরো তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের গোড়াই নাসির গ্লাস এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাটোর জেলার বড়ইগ্রাম উপজেলার কামারদাহ গ্রামের আলম মোল্লার ছেলে আবদুল্লাহ (২০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান জানান, মহাসড়কের ওই অংশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ মারা যান। অপর তিনজনের চিকিৎসা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানায় নেয়া হয়েছে। তবে ড্রাইভার বা হেলপার কাউকে পাওয়া যায়নি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার
রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১০ Read more

প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের
প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের

ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশির সংখ্যা। দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা Read more

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে Read more

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হওয়া একটি ভূমিকম্পের কম্পন শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদ Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো অধিদপ্তর

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল Read more

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন