চট্টগ্রামের আনোয়ারায় এক হোটেল বয়কে চুরির অপবাদ দিয়ে চুল কেটে শরীরে আলকাতরা লাগিয়ে ও মহিলার জামা পড়িয়ে জনসম্মুখে ঘুরানোর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার কালাবিবি দীঘির মোড়স্থ টানেল রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। ৩০ বছর বয়সি ওই যুবকের নাম মো. হিরু আলম। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন হোটেলটির স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ।সন্ধ্যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন পেশাজীবীরা এটাকে মানবাধিকার লঙ্ঘন ও মব সৃষ্টির অভিযোগও করেন।জানতে চাইলে টানেল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ বলেন, ‘গত ৫ দিন আগে আমার রেস্টুরেন্টে অর্ধবেলা চাকরি করে সহপাঠির দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায় সে। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পারি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় আলিফ হোটেল নামে একটি রেস্টুরেন্টে কাজ করছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেখান থেকে আমরা ধরে নিয়ে আসি।’তিনি আরও বলেন, ‘আমার রেস্টুরেন্টের স্টাফরা তাকে দুষ্টুমি করে চুল কেটে দেন। তবে তাকে মারধর করা হয়নি।’আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘হোটেল কর্মচারীকে চুল কেটে শরীরে আলকাতরা লাগিয়ে জনসম্মুখে ঘুরানোর একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। পরে হোটেলটির মালিককে আটক করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাগুলির পর শিপইয়ার্ড থেকে স্ক্র্যাপ লুট, ১০ লাখ টাকার ক্ষতি
গোলাগুলির পর শিপইয়ার্ড থেকে স্ক্র্যাপ লুট, ১০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে গোলাগুলি করে ১০ লক্ষ টাকার স্ক্র্যাপ লোহা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। মঙ্গলবার গভীর রাতে উপজেলার Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন