দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ এ অঞ্চলের দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ান সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।অক্টোবরের ফিফা উইন্ডোতে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। প্রথমে দক্ষিণ কোরিয়া এরপর জাপানের বিপক্ষে ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রস্তুতি শুরু করবে ব্রাজিল। শুক্রবার (১০ অক্টোবর) সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ। আগামী বিশ্বকাপে আগে এ ম্যাচগুলোতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পরীক্ষ-নিরীক্ষার সুযোগ পাবেন। সেলেসাওরা বাছাই শেষ করেছে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে থেকে। যে কারণে আনচেলত্তি জন্য প্রীতি ম্যাচগুলো শিষ্যদের পরখ করে দেখার উপলক্ষ্য।   ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিলের এই ইতালিয়ান কোচ জানান, ‘আমরা এশিয়ান দলগুলো সম্পর্কে জানি। সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য উন্নতি করেছে তারা। আমরা এই দুটি ম্যাচ খেলতে উন্মুখ, কঠিন লড়াই হবে। একইসঙ্গে বিশ্বকাপে আমরা যেসব বাধার সম্মুখীন হতে পারি সেসবের প্রস্তুতিতে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। এটা দলের জন্য তাদের মান, মনোভাব ও বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় সবকিছুর উন্নতি করার একটি সুযোগ।’এরপরই ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই গুরুত্বপূর্ণ বলে পুনরায় স্মরণ করিয়ে দেন আনচেলত্তি, ‘ফুটবলারদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং একটি লক্ষ্য অর্জনের জন্য দলের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য খুব স্পষ্ট, বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া নয়, বিশ্বকাপ জিততে চাই। আমি সেই খেলোয়াড়দের চাই, যারা সেরা হওয়ার জন্য নয়, ট্রফি জয়ের জন্য বিশ্বকাপে থাকতে চায়।’২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি বিশ্ব ফুটবলের বর্ণাঢ্য ইতিহাস ধারণ করা ব্রাজিল। ২০২৭ সালে সেই খরা কাটানোর লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। সর্বশেষ বিশ্বকাপ আসরগুলোয় তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। সেই দশা কাটানোর লক্ষ্যে প্রথমবার পূর্ণ মেয়াদে বিদেশি কোচ হিসেবে আনচেলত্তিকে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে ব্রাজিল এখন পর্যন্ত ৪ ম্যাচে দুটি জয় এবং একটি করে হার ও ড্র দেখেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ Read more

দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!
দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক এলাকায় কাজী মহি উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ।  নিহত মহি Read more

মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর
মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিয়া খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) Read more

বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি
বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্ণগ্রাফি Read more

ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের
ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারেও ভালো শুরু করে বাংলাদেশ। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন