ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন তামান্না আক্তার। আনন্দময় ভ্রমণ শেষে ফিরছিলেন ঢাকায়। কিন্তু পথে নির্মম এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবন।শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তামান্না ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালী জেলায়।স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে বিকল হয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুবোঝাই আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন। নিহতদের মধ্যে তামান্নার পরিচয় শনাক্ত করে পুলিশ।তামান্নার এক সহপাঠী বলেন, ‘দুই দিন আগেও ওর সঙ্গে কথা হয়েছিল। হাসিখুশি মেয়ে ছিল। আমাদের ব্যাচ থেকে হঠাৎ একজনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ।’অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। তামান্নার অকাল মৃত্যু আমাদের সবার জন্য বড় বেদনার। বিশ্ববিদ্যালয় খুললে তার স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে।’ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  
চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  

চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা তিনটার দিকে পৌর এলাকার গোহাটি Read more

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর মৃত্যু হয়েছে। বুধবার (০২ Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৫৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে Read more

সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা
সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন দিক নির্দেশনা দিয়েছে সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। Read more

স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন