বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বকেয়া আদায়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আদানির চিঠিটি বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে।সম্প্রতি প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে আদানির চেয়ারম্যান উল্লেখ করেন, ‘আদানি পাওয়ারের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে বিপিডিবির সঙ্গে চুক্তিবদ্ধ। আমরা এ পর্যন্ত প্রাপ্ত অর্থ পরিশোধের বিষয়টি স্বীকার ও প্রশংসা করি। বিশেষ করে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিশোধিত অর্থ, যা আমাদের বকেয়া স্থিতি আংশিকভাবে কমাতে সাহায্য করেছে।একইভাবে জ্বালানি ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহের সঙ্গে সম্পর্কিত আমাদের অন্য সংস্থানগুলো পরিচালনায় কষ্ট লাঘব করতেও সাহায্য করেছে। তবে এখনো প্রায় ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলারের একটি উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া রয়েছে। এই বকেয়া পরিশোধে বিলম্ব আমাদের ঋণদাতা ও অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।’জানা গেছে, গত জুন মাসে একই বছরের ৩১ মার্চ পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়া ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার একসঙ্গে পরিশোধ করা হয়। তখন পর্যন্ত বাংলাদেশ থেকে আদানির পাওয়া সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি সেটি।বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া পরিশোধের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। টাকা কিভাবে পরিশোধ করা হবে। তা নিয়ে কাজ চলছে। গত জুলাইয়ে আদানির সব বকেয়া পরিশোধ করা হয়। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ফাঁদে পড়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে Read more

মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা
মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস Read more

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুজন রিমান্ডে
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুজন রিমান্ডে

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আটক দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৭ জানুয়ারি) অতিরিক্ত Read more

গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য
গাজীপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৯৫০ পুলিশ সদস্য

গাজীপুর জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৯৫০ জন পুলিশ সদস্য।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা Read more

জমে উঠেছে চুয়াডাঙ্গা শিয়ালমারি পশুর হাট
জমে উঠেছে চুয়াডাঙ্গা শিয়ালমারি পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট। সাপ্তাহিক এ পশুহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন