ভোলার চরফ্যাশনে তিন সন্তান ও দুই মেয়ে থাকার পরও ৯০ উর্ধ্ব বৃদ্ধা মায়ের ঠাঁই মেললো ছেলের গোয়াল ঘরে। সন্তানরা ঘরে ঠাঁই না দেয়ায় বৃদ্ধ মা উলফৎ নেছা আশ্রয় নেন মেঝো ছেলে নিরবের ঘোয়াল ঘরে। গরু রাখার পাশাপাশি ওই বৃদ্ধ মা কয়েক মাস যাবত দিনযাপন করছেন গোয়াল ঘরের মেঝেতে চটের বিছানা পেতে।উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। ওই ছেলেদের প্রতি ধিক্কার জানান হাজার হাজার নেটিজেন। ভিডিওতে দেখা যায় বৃদ্ধ মা উলফৎ নেছা ছেলের গোয়াল ঘরে চটের বিছনায় শুয়ে আছেন। আশেপাশে গরু বেধে রাখা আর অন্য পাশে কাপড়ের প্রাচীর দিয়ে বৃদ্ধ মায়ের আবাসস্থল।ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের। শুক্রবার (২৪ অক্টোবর) তিনি ওই বৃদ্ধের বাড়িতে ছুটে গিয়ে বৃদ্ধের ভরণপোষণের সকল দ্বায়িত্বভার নেন এবং তিনি বৃদ্ধকে তার বড় মেয়ে ফজিলত বেগমের জিম্মায় রেখে আসেন।স্থানীয় ‍সূত্রে জানা যায়, বৃদ্ধ উলফৎ নেছার ঘরে তিন ছেলেও ও দুই মেয়ে। প্রায় ২০ বছর আগে স্বামী খলিলুর রহমান মারা যান। স্বামীর মৃত্যুর পর তার স্বামীর ওয়ারিশি পাওনা ঘর ভিটে তিন সন্তানের নামে লিখে নেন।স্বামীর শেষ সম্বল ঘর ভিটে হারিয়ে তার ঠাঁই হয় তিন সন্তান আবদুস সহিদ, মো. নিরব ও মো. বাছেদের ওপর। দিনমুজর সন্তানরা অভাবের সংসারে টানাপোড়নে কর্মের সন্ধানে ছুটে যান ঢাকা ও চট্টগ্রামে। পুত্রবধুদের দোটানায় পড়ে সর্বশেষ তার ঠাঁই মেলে মেঝো ছেলে নিরবের ঘরে। বৃদ্ধ মা বিছনায় মলমুত্র ত্যাগ করে এমন অজুহাত দিয়ে ছেলে ও পুত্রবধু নাহার মিলে তাকে বসত ঘরের পাশে মাটির গোয়াল ঘরের মেঝেতে চটের বিছানায় থাকতে দেন।ছেলে নিরব জানান, ‘তিনি পেশায় দিনমুজুর। মা অনেক বৃদ্ধ। তাই সে বিছনায় মলমুত্র ত্যাগ করতেন তাই গোয়াল ঘরের পাশে থাকতে দেয়া হয়েছে। নিয়মিত তাকে পরিস্কার পরিচ্ছন্ন ও খাবার খাওয়ানো হতো।’শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ‘সামজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখার পরে ওই বৃদ্ধের ছেলেকে থানায় ডেকে এনে তার মাকে ঘরে তোলার জন্য বলা হয়েছে।’উপজেলা নির্বাহী অফিসার রাসনা সারমিন মিথি জানান, ‘দ্রুত সময়ের মধ্যে সমাজসেবা কর্মকর্তাকে পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে কমেছে স্বর্ণের দাম
দেশে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে কন্ট্রোল রুমে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির
বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে কন্ট্রোল রুমে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে কন্ট্রোল রুমে শেষবারের মতো যোগাযোগ করেছিলেন পাইলট Read more

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে। শনিবার (১৬ আগস্ট) স্টেট ডিপার্টমেন্ট জানায়, সাম্প্রতিক কিছু আবেদন প্রক্রিয়া Read more

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) Read more

কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় Read more

যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর সদর উপজেলার পাগলাদাহে যুবক শাহিদুর রহমান শহিদকে (৪০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ সামনে এ খুনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন