নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ছেলের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ অমানবিক ঘটনার ২০ ঘণ্টা পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয়।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাদপুর এলাকার ইনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিয়ে নিজ বাড়ি শাহজাদপুর গ্রামে ইনু মিয়ার বাড়িতে নিয়ে আসা হয়। এসময় তার দু’ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এবং মায়ের লাশ দাফনে বাধা প্রদান করে। এ ঘটনায় এলাকার সমাজের লোকজন তাদেরকে দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও ব্যর্থ হন। পরে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দু’ছেলের মধ্যে সমঝোতা করে বৃহস্পতিবার দুপুর ২টায় দাফন সম্পন্ন করেন।স্থানীয় সমাজের সভাপতি মাওলানা বিল্লাহ জানান, নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে মায়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিষয়ে সমাজে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আমাদের সমাজের সকলে মর্মাহত।এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে দুপুর ২টায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তের ঘটনায় যে বার্তা দিলেন সাকিব
বিমান বিধ্বস্তের ঘটনায় যে বার্তা দিলেন সাকিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ২০ Read more

অভিষেকেই চমক ‘জ্যাজ সিটি’ দিয়ে বলিউড কাঁপাচ্ছেন আরিফিন শুভ
অভিষেকেই চমক ‘জ্যাজ সিটি’ দিয়ে বলিউড কাঁপাচ্ছেন আরিফিন শুভ

বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাওয়ার নজির নেই—সেই শূন্যস্থানে আজ নিজের নাম লেখালেন আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ Read more

ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক
ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক

ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার Read more

ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নতুন রূপে শাবনূর
ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নতুন রূপে শাবনূর

ঢাকাই সিনেমার এক সময়ের পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ Read more

অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম চলছে অধ্যক্ষকে ছাড়াই। এর আগে সোমবার (১৪ জুলাই) Read more

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন