নেত্রকোনায় ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে আল মামুন (৩০) নামের এক যুবককে হাত পা মুখ বেঁধে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আল মামুন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার একমাত্র সন্তান।জেলার আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের বাউসি গ্রামে বুধবার (০৮ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। রাতে স্থানীয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশের খালপারে হাত পা মুখ বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মামুনকে উদ্ধার করে। এমন একটি ভিডিও রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী পরিবার জানায়, আল মামুনকে স্থানীয় একটি সারের ডিলার ব্যবসায়িক দ্বন্দ্বে খুন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। পূর্বে স্থানীয় ইলিয়াস নামের একজন কয়েকবার হত্যার হুমকিও দিয়েছে। হুমকির জেরে গতকাল বাজার থেকে রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা মামুনকে ধরে হাত পা মুখ বেঁধে গুম করে হত্যার উদ্দেশ্যে মারধর করে। মামুনের কাছে থাকা ব্যবসার টাকা, দোকানের চাবি, মোবাইল সব নিয়ে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে এগিয়ে গেলে তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। তবে এই হুমকির ঘটনায় এক মাস আগে আটপাড়া থানায় একটি জিডি করেছিলেন মামুন ও তার পরিবার।স্বজনরা জানায়, পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করলে এমন নৃশংসতা করার সাহস পাবে না।এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জানান, পুলিশের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। তবে পূর্বে থানায় একটি জিডি করা হয়েছিল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে : উপদেষ্টা আদিলুর
সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে : উপদেষ্টা আদিলুর

সরকার দেশের প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, Read more

মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর Read more

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

সুপ্রিম কোর্ট চত্বর এবং প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভ আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী Read more

গাজীনগরীর মৃত্যু: আটক হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
গাজীনগরীর মৃত্যু: আটক হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সন্দেহজনকভাবে Read more

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ

কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে রবিবার (৪ জানুয়ারি) Read more

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস. এম. আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন