কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহৃত শিশু ছাত্রী মীমকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু করে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপরোক্ত শিশু ছাত্রীকে রাত ১০টার দিকে উদ্ধার করে।শিশু মীম ৭ অক্টোবর বিদ্যালয়ে যাওয়ার সময় চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মীমের পরিবার চকরিয়া থানায় অভিযোগ করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার অভিযান পরিচালনা করে মীমকে উদ্ধার করে। অপহরণের একদিন পর তাকে উদ্ধার করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘অপহৃত শিশুর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশের তৎপরতায় অপহরণের একদিনের মধ্যে অপহৃত শিশু মীমকে উদ্ধার করতে সক্ষম হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত
রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা Read more

যশোরের দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
যশোরের দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি ও যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী Read more

উচ্চ শব্দে গান বাজালে জরিমানা ১০ হাজার, সিদ্ধান্ত গ্রাম্য শালিসে
উচ্চ শব্দে গান বাজালে জরিমানা ১০ হাজার, সিদ্ধান্ত গ্রাম্য শালিসে

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম

৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই Read more

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ মে) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন