কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজপতিরা। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ একত্রিত হয়ে গ্রামীণ সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।রায়ে বলা হয়, এখন থেকে গ্রামে কোনো বিবাহ বা সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে বক্স বাজানো, অশ্লীল গান পরিবেশন এবং নারী-পুরুষ এনে নাচানাচি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া ‘ভেরা ভাসানো’র মতো অনুষ্ঠান আয়োজনও বন্ধ থাকবে। এই রায় কেউ অমান্য করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে উপযুক্ত বিচার ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন ব্যক্তিবর্গরা।সমাজ রক্ষায় সময়োপযোগী এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় লক্ষ্মীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামবাসীসহ উপজেলার সর্বস্তরের জনগণ। তারা মনে করেন, এই সিদ্ধান্ত গ্রামের সাংস্কৃতিক পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী যুক্তিবাদী বলেন, “শান্তি ও নৈতিকতা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত এখন সময়ের দাবি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় ৩ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির পুরো Read more

কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার রেশ না কাটতেই কুমিল্লা বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ Read more

পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর

কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের Read more

শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের
শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের

শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন