ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজ বুধবারই (৮ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।তিনি বলেছেন, “আজ যদি সব পক্ষ ঐকমত্য হয়। তাহলে আজই যুদ্ধবিরতি হবে। সব পক্ষ বন্দি ও জিম্মিদের মুক্তির জন্য প্রবল ইচ্ছা প্রকাশ করেছে।”সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন তার্কিস মন্ত্রী। এ সময় এমন মন্তব্য করেন তিনি।হাকান ফিদান বলেছেন, যুদ্ধবিরতির জন্য চারটি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত এগুলোতে আলোচনার মাধ্যমে অনেক কিছুই অর্জিত হয়েছে। চারটি বিষয় হলো— ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সীমারেখা, মানবিক সহায়তা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত।গাজার যুদ্ধ বন্ধে মিসরের শার্ম এল-শেইখে আলোচনা চলছে। আর এ আলোচনা ইতিবাচক হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ এল-সিসি।আজ কায়রোতে পুলিশ কর্মকর্তাদের গ্র্যাজুয়েশেন অনুষ্ঠানে সিসি বলেন, “গতকাল কাতার, মিসর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা শার্ম এল-শেইখে পৌঁছেছে। আর আমি আলোচনাস্থল থেকে যে খবর পাচ্ছি এগুলো খুব আশা জাগানিয়া।”মিসর যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন সিসি।তিনি আরও বলেন, “একটি যুদ্ধবিরতি, বন্দি ও আটকের ফিরিয়ে আনা, গাজা পুনর্গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া যা ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে— এটির অর্থ হলো আমরা দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার সঠিক পথে রয়েছি।”যদি চলমান আলোচনার মাধ্যমে গাজা যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতি হয় তাহলে চুক্তিটি স্বশরীরে করতে প্রেসিডেন্ট ট্রাম্পেকে মিসরে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু
প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড Read more

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আলোচনা হবে বলে জানা গেছে।দলটির চেয়ারপার্সনের Read more

কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার
কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে Read more

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) Read more

কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা
কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই। Read more

ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা
ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন