আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা ঝটিকা মিছিল করছে। তবে ২৪৪ জনকে হাতেনাতে ধরার পর থেকে এসব মিছিলের সংখ্যা কমে এসেছে। অপরাধের হারও কমছে। যদি সবাই সহযোগিতা করেন, তাহলে এগুলো একসময় পুরোপুরি কমে যাবে। যখন দেশ নির্বাচনের মুডে ঢুকে যাবে, তখন অপরাধ আরও কমে আসবে। কারণ তখন প্রচার-প্রচারণা শুরু হয়ে যাবে।বুধবার (০৮ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকেন্দ্রীক নতুন অপরাধের সৃষ্টি হয়। আর তা থামাতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‎তিনি বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বেশি দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের, এরপর প্রশাসনের, তারপর আইনশৃঙ্খলা বাহিনীর। আর বড় ভূমিকা থাকে রাজনৈতিক দলগুলোর। তারা মনোনয়ন দিলে কিছু সমস্যা দেখা দেয়, তবে সবাই মিলে কাজ করলে নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে।‎পুলিশের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংখ্যাটা আগে থেকে একটু কমেছে। কিছুদিন আগে নরসিংদীতে পুলিশের ওপর হামলার একটা ঘটনা ঘটেছে। তবে এটাও ধীরে ধীরে কমে আসবে।মঙ্গলবার পুলিশের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়েছে-এ প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এখন সচেতন হচ্ছে। আপনারা (মিডিয়া) যেভাবে প্রচার করছেন, এটা আমাদের জন্য ভালো। জনগণ যখন বুঝবে, এসব কাজ খারাপ, তখন নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে।এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যত গাড়ি দরকার, সে তুলনায় কম আছে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা ২০০ গাড়ি কিনতে পেরেছি। এ বছর আরও কিছু গাড়ি কেনা হবে। ‎‎উপদেষ্টা জানান, রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টি এখনো ভাড়া করা ভবনে চলছে। এর মধ্যে পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং আরও দুটি থানার কাজ শিগগির শুরু হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক জব্দ, আটক ৪
পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক জব্দ, আটক ৪

পাবনার কয়েকটি এলাকায় আলাদা তিনটি অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গুলি সহ বেশকিছু মাদকদ্রব্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ Read more

প্রথমবারেই এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল
প্রথমবারেই এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল

‎অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার অংশগ্রহণ করেই পদক জিতল বাংলাদেশ নারী হকি দল। আজ রোববার (১৩ জুলাই) চীনের দাজহুতে কাজাখস্তানকে ৬-২ Read more

মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব
মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব

মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে Read more

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত অব্যাহত
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত অব্যাহত

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে Read more

কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিত্যক্ত অডিটেরিয়ামের ওয়াশরুম থেকে মানসিক ভারসম্যহীন এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর Read more

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’
‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন