চলতি বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে রসায়নে নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী। এরমধ্যে রয়েছেন ওমর এম ইয়াগি। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও ওমরের জন্ম হয়েছিল এক ফিলিস্তিনি শরণার্থী বাবা-মায়ের ঘরে। নিজ দেশ ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হওয়া ওমরের বাবা-মা চলে যান জর্ডানের আম্মানে। ১৯৬৫ সালে সেখানেই জন্ম হয় তার।মাত্র ১৫ বছর বয়সে বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ওই সময় খুব বেশি ইংরেজি না জানলেও যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তি হন। এরপর সেখানেই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করেন। তিনি তার জ্ঞানের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে মনোনিবেশ করেন।জর্ডানে যে সময় ছিলেন তখন বাবা-মায়ের সঙ্গে অন্য আরও ভাইবোনদের নিয়ে মাত্র একটি রুমে থাকতে হতো তাকে। এছাড়া যেখানে থাকতেন সেখানে পানির প্রকট সমস্যা ছিল। প্রতি দুই সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টার জন্য পানি আনার সুযোগ পেতেন তারা। এ কারণে পরবর্তীতে পানি সংগ্রহ বিষয় নিয়ে কাজ করেন তিনি।২০২১ সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। ভিশন ২০৩০ এর অংশ হিসেবে দেশটির নাগরিক হন তিনি। বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা জ্ঞানী ও গুণী অনেককে নাগরিকত্ব দিয়েছে সৌদি।এদিকে ওমরের সঙ্গে এ বছর রসায়নে নোবেল পেয়েছেন আরও দুজন। তারা হলেন সুসুমু কিতাগাওয়া এবং রিচার্ড রবসন। সুসুমু জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়, অপরদিকে রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ
বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘হেড অব রিটেইল লিয়াবিলিটি প্রোডাক্টস (এফভিপি-ইভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন Read more

উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন নুর
উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন নুর

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রবিবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত Read more

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা
বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার Read more

‘যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে’
‘যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে। এটা কঠিন সময়, আমাদের স্বীকারই করতে হবে। একে তো অর্থনীতির ভঙ্গুর Read more

ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার
ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার

পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের তিনতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন সরকারি ভবনের কাজ বন্ধ রয়েছে দীর্ঘ সময়। তিন বছরে কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন