ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের কোন্দল প্রকাশ্যে রূপ ধারণ করেছে। এরই জের ধরে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করেছেন। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীরা পড়েছেন বিপাকে।মঙ্গলবার (০৭ অক্টোবর) রাতে উপজেলা সদর বাজারে খোশবুর রহমান খোকন তার ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুকে চাঁদাবাজ ও মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎকারী আখ্যা দিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করে খোশবুর রহমান খোকন বলেন, গত ১৭ বছর আওয়ামী শাসনামলে সাবেক উপসচিব হেমায়েত হোসেন ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের পরিচয় বহন করে থানার দালালি, সালিশ-বাণিজ্য ছিল বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর নিত্য নৈমিত্তিক ঘটনা। ৫ আগস্টের পরে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু হয়ে ওঠেন আরও বেপরোয়া। ফ্যাসিবাদী সরকার পতনের পর আব্বাস ও খসরু আলফাডাঙ্গা থানাকে তাদের অঘোষিত বাড়ি হিসেবে ব্যবহার করতে থাকেন। থানায় কেউ সেবাগ্রহণ করতে আসলে নুরুজ্জামান খসরুর থানার সামনে বিছানো জালে আটকা পড়েন। আর থানায় সেবা নিতে আসা ব্যক্তিকে অনৈতিক সুবিধা পাইয়ে দিতে গ্রহণ করেন মোটা অঙ্কের টাকা।খোশবুর রহমান খোকন সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলের নেতাকর্মীদের চাঁদাবাজি ও শালিস বন্ধের নির্দেশ দিলেও সে নির্দেশনা না মেনে তারা তাদের অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আব্দুল মান্নান মিয়া আব্বাস ও নুরুজ্জামান খসরুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডকে অনুরোধ জানান তিনি। এছাড়া পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুল মান্নান মিয়া আব্বাস ও নুরুজ্জামান খসরু কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান খোশবুর রহমান খোকন।এদিকে গত শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ রোডে অবস্থিত বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে খোশবুর রহমান খোকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু।সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যের মাধ্যমে তারা বলেন, ৫ আগস্টের আগে যে সকল নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নির্বাচন করার দায়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত, তাদের নিয়ে বিএনপির নেতা খোশবুর রহমান খোকন দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা, সাধারণ জনগণকে প্রশাসনের ভয় দেখিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সংবাদ সম্মেলনে এ জাতীয় কয়েকটি ঘটনা উল্লেখ করে বিএনপি নেতা খোশবুর রহমান খোকনকে ‘সন্ত্রাসীর গডফাদার’ আখ্যা দেন।দ্বিধাবিভক্ত আলফাডাঙ্গা উপজেলা বিএনপির একটি অংশের নেতৃত্ব দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। এরা দু’জনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।খন্দকার নাসিরুল ইসলামের আলফাডাঙ্গা অংশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু। অপরদিকে শামসুদ্দিন মিয়া ঝুনুর আলফাডাঙ্গা অংশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবারের নির্বাচন হবে ঐতিহাসিক: ইইউ
এবারের নির্বাচন হবে ঐতিহাসিক: ইইউ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, এটি ঐতিহাসিক Read more

আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি
আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। Read more

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন
বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন

বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই আজ শুক্রবার (১ আগস্ট) ভারতের পোশাক Read more

মাকে বাঁচাতে আবারও সন্তানের আকুতি, এখনও প্রয়োজন ৬০ হাজার টাকার
মাকে বাঁচাতে আবারও সন্তানের আকুতি, এখনও প্রয়োজন ৬০ হাজার টাকার

'আমার মা মরে গেলে আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে আদর করবে? কে আমাকে ভাত তুলে খাওয়াবে?' মায়ের কষ্ট Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ নামের এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া Read more

হামাসের প্রত্যাখ্যানের পর থেমে গেল যুদ্ধবিরতির আলোচনা
হামাসের প্রত্যাখ্যানের পর থেমে গেল যুদ্ধবিরতির আলোচনা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে কাতারের রাজধানী দোহায় চলমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন