সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সবুজ মিয়া নামে এক স’মিল মালিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে একই ইউনিয়নের কামলাবাজ গ্রামের সামনে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটায়। সবুজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। উপজেলা সদরের উকিলপাড়া মোড়ে সবুজের একটি স’মিল রয়েছে।জানা গেছে, উপজেলার নলগড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রকির সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সবুজের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নলগড়া গ্রামের তাজু মাতব্বরের ছেলে রহিছ মিয়া ও আব্দুল বারেকের ছেলে সাদ্দাম হোসেনসহ ৭/৮ জন সবুজের ওপর অতর্কিত হামলা চালিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। রহিছ ও সাদ্দাম পরস্পর চাচাতো ভাই। পরে স্থানীয়রা গুরুতর আহত সবুজ মিয়াকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এই ঘটনায় অভিযুক্ত রহিছ মিয়া বলেন, ‘আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। সাদ্দাম ও রকি এই ঘটনা ঘটিয়েছে। আমি ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন সেতুর রড সিমেন্ট পাহারা দেই। তাই আমি সেখানে সব সময় থাকি।’ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, ‘এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে
হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে

কনকনে শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। জেঁকে বসেছে শীত, তাপমাত্রার পারদ নামল ৬ দশমিক ৯ ডিগ্রি Read more

বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২
বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান Read more

যে সংস্থা মার্কিন ট্রেজারি বন্ড কিনবে, তাদের সদরদপ্তরে হামলা হবে: ইরান
যে সংস্থা মার্কিন ট্রেজারি বন্ড কিনবে, তাদের সদরদপ্তরে হামলা হবে: ইরান

আন্তর্জাতিক বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোতে অর্থায়নকারী সংস্থাগুলোকে এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা Read more

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংস্কার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বিএনপি’র। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচিই ছিল, স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা— Read more

ক্ষমা করে মানসিক চাপ কমানোর দিন আজ
ক্ষমা করে মানসিক চাপ কমানোর দিন আজ

আজকাল প্রায়ই শোনা যায় কেউ না কেউ মানসিক চাপে ভুগছেন। পড়াশোনা, অফিসের কাজ, কোনো অপ্রীতিকর ঘটনা, পারিবারিক কলহ, দুর্ঘটনা, অস্থিতিশীল Read more

চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ
চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা বর্তমানে রাজনৈতিক হয়রানির অভিযোগে চরম বিতর্কে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের পর থেকে বিএনপি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন