‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পর এবার গাজার পথে ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও। ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ নামে অভিযানে অংশ নেওয়া ফ্রিডম ফ্লোটিলার নয়টি জাহাজের সবকটিই আটক করে ফেলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব জাহাজ এবং তাতে থাকা শতাধিক অধিকারকর্মীকে ইতোমধ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের বন্দরে। এই অধিকারকর্মীদের মধ্যে আছেন বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমও।আজ বুধবার (৮ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য।ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মতো আরেকটি ফ্লোটিলা, যা আইন ভেঙে গাজার সমুদ্রবন্দরে প্রবেশের চেষ্টা করেছিল, তা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ফ্লোটিলার সমস্ত জাহাজ এবং যাত্রীকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাদেরকে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে।ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইনগত নৌবন্দর ভেঙে যুদ্ধে প্রবেশের আরও একটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। জাহাজ এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ অবস্থায় আছেন। তাদের দ্রুত বহিষ্কৃত করার পরিকল্পনা রয়েছে।ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক আয়োজিত এই ৯ জাহাজের অভিযানে সবচেয়ে বড় জাহাজটির নাম কনশানস (Conscience)। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে জাহাজগুলো ইতালি থেকে যাত্রা শুরু করে।কনশানসের আয়োজকরা বুধবার সকালে জানিয়েছেন, আমাদের জাহাজ বর্তমানে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের দ্বারা আক্রমণ করা হচ্ছে, অন্য ৮টি জাহাজও অবৈধভাবে আটক ও জব্দ করা হচ্ছে।সেইসঙ্গে কর্মীদের প্রকাশ করা ফুটেজে দেখা যায় ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলোতে চড়ে অভিযান চালাচ্ছে। এছাড়া, একই সময় বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন যেখানে তিনি বলেন, ‘আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি।’এদিকে গাজাগামী ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে ফ্লোটিলায় থাকা মালয়েশীয় কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু
তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু

দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। Read more

আনোয়ারায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় দোকানিকে জরিমানা
আনোয়ারায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় দোকানিকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না রাখার অভিযোগে এক দোকানিকে Read more

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা

ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে Read more

চট্টগ্রামে মুক্তি পেলো ছাত্রসেনার ২১ কর্মী, জেলগেটে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ
চট্টগ্রামে মুক্তি পেলো ছাত্রসেনার ২১ কর্মী, জেলগেটে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ

মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুবরণ করা ঢাকা মহানগর ছাত্রসেনার সাবেক সভাপতি শহীদ ইমাম মাওলানা রইস উদ্দিন (রহ.)’র হত্যাকান্ডের বিচার দাবিতে Read more

সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি
সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি

কনস্টান্টিনোপলের পতন ইউরোপের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বহু বই, কবিতা লেখা হয়, অনেক চিত্রকর্ম আঁকা Read more

ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের
ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন