কারাগারে বন্দি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এখন আর মন খারাপ হয় না, মানিয়ে নিয়েছেন জেলখানায়। আগামী সংসদ নির্বাচনে লড়তেও চান তিনি। বুধবার (০৮ অক্টোবর) ঢাকার আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বনানী থানায় মো. শাহজাহান নামে এক ব্যক্তি হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত এ আদেশ দেন।এদিন সকাল সাড়ে ৯ টার দিকে আসামিদের কারাগারে থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল ১০ টা ৫৫ মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় প্রত্যেকের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পড়িয়ে এজলাসে ওঠানো হয়। এজলাসে ওঠানোর সময় সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, সব কিছুরই শেষ আছে। এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন, সামনে তো নির্বাচন?  আপনি কি নির্বাচনে অংশ নেবেন। এই কথা শুনে ‘হ্যা’ সুচক মাথা নাড়ান পলক। এরপর আবারও পলক বলেন, সব কিছুরই শেষ আছে। পরে পুলিশ তাদের সিএমএম আদালতের ৫ তলার এজলাসে ওঠান। এরপর তাদের কাঠগড়ার ভেতর নেওয়া হয়। সেখান দায়িত্বরত পুলিশ সদস্য তাদের মাথার হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেন। কাঠগড়ায় সামনের দিকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পাশে ছিলেন জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও আতিকুল ইসলাম। এসময় তারা আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন।এ সময় পলক তার আইনজীবীকে বলেন, আমি ভালো আছি। মানসিকভাবে শক্ত আছি। মনে থেকে উজ্জীবিত রয়েছি। আগে মন খারাপ থাকলেও এখন আর মন খারাপ হয় না। নিজেকে মানিয়ে নিয়েছি। এই সংবাদ পলকের বাড়িতে পাঠানোর জন্য তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন। পরে বেলা ১১ টা ৮ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াছির আরাফাত তাদের এই মামলায় গ্রেফতার দেখানো বিষয়ে যুক্তি তুলে ধরেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আসামিদের এই মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে বলেন, আসামিরা এজাহারনামীয়। ভিকটিম শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। সেসময়ে ভিকটিম শাহজাহান বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে। চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন ১২০ জন জুলাই আন্দোলনকারীদের হত্যা করা হয়। আসামিদের নির্দেশের তাদের হত্যা করা হয়েছে। মামলার তদন্ত স্বার্থে তাদের এই মামলায় গ্রেফতার দেখানো প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত তাদের এই মামলায় গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন। এরপর আবারও তাদের তাদের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পড়িয়ে এজলাসে থেকে হাজতখানায় নেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা
যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধ চলমান থাকলে ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) Read more

ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ
ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ ও সিন্ডিকেট মুক্ত করতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসময় সাংবাদিক Read more

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।  জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে Read more

অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে নেসলের সিইও বরখাস্ত
অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে নেসলের সিইও বরখাস্ত

সুইস খাদ্য জায়ান্ট নেসলের প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পেছনে অভিযোগ, তিনি এক অধস্তন কর্মীর সঙ্গে রোমান্টিক Read more

আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা Read more

ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) আওতাধীন 'অপারেশনাল এরিয়া' বা দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে পৌঁছেছে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন