নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম আরিফুর রহমান (৩৬)। তিনি উপজেলার কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে পানির মোটর নষ্ট হয়ে যাওয়ায় তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে যান। দোকান মালিকের পরামর্শে মোটর মেরামতের জন্য ইলেকট্রিক মিস্ত্রি আরিফুর রহমানকে ৫০০ টাকার চুক্তিতে বাড়িতে নিয়ে যান। আরিফুর মোটরের বিদ্যুতের তার প্লাগ দিয়ে কাটার সময় বাড়ির মালিক সাইফার তাকে মেইন সুইচ বন্ধ করে কাজ করতে বলেন। কিন্তু আরিফুর বলেন যে বন্ধ করার প্রয়োজন নেই। কিছু সময় পর বিদ্যুতের তার কাটার সময় আরিফুর বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির মালিক মেইন সুইচ অফ করে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল জার্মানি
এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল জার্মানি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। গাজাবাসীর ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর পর এবার Read more

মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!
মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর Read more

সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার
সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার

মালয়েশিয়া সরকার দেশের প্রতিটি পূর্ণবয়স্ক নাগরিককে এককালীন ১০০ রিঙ্গিত (প্রায় ২,৮০০ টাকা বাংলাদেশি মুদ্রায়) নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ Read more

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে এমন ধারণা এনসিপি Read more

ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্সেনাল শিবিরে যোগ দিলেন সুইডিশ গোলমেশিন ভিক্টর গিওকেরেস।পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে এই স্ট্রাইকারকে পেতে Read more

কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা
কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা

পায়ে আলতা, খোপায় বাহারি ফুল, হাতে করতাল, আর মুখরিত পরিবেশে ঢোল ও মাদলের তালে রিমঝিম নাচ—এভাবেই রাজশাহীর নওগাঁয় উদযাপিত হলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন