বাকির টাকা চাওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনের দোকানদারকে মারধর করেছে জাহাঙ্গীর আলম নামের এক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী। ১৮ ব্যাচের শিক্ষার্থী হলেও তিনি বর্তমানে রিঅ্যাড নিয়ে ২১ ব্যাচের সঙ্গে স্নাতক সম্পন্ন করছেন বলে জানা যায়।প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী জাহাঙ্গীর মঙ্গলবার (৭ অক্টোবর) আনুমানিক রাত ৮ টায় হলের ক্যান্টিনে গিয়ে খরচ করতে চান। এসময় ক্যান্টিনের দোকানদার জহুরুল ইসলাম তাকে পূর্বের বাকি থাকা প্রায় ৮০০ টাকা পরিশোধ করার জন্য বললে তিনি ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে তিনি দোকানদারের শার্টের কলার চেপে ধরে গালাগালি করতে থাকেন এবং একপর্যায়ে মারধর করে গেঞ্জি ছিড়ে ফেলেন। এসময় ক্যান্টিনে থাকা একজন শিক্ষার্থী এগিয়ে আসেন এবং দুইজনকে আলাদা করে দেন।এ বিষয়ে ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, ‘তার থেকে আমি আগের প্রায় ৮০০ টাকা পাই। এরপরেও কয়েকবার তিনি বাকিতে খরচ করেছেন আমার দোকান থেকে। মঙ্গলবার তিনি ক্যান্টিনে এসে সিগারেট চাইলে আমি তাকে আগের বাকি থাকা টাকার কথা বলি। এসময় তিনি আমাকে গালাগাল করেন এবং দেখে নেয়ার হুমকি দেন। এরপর দোকানের মধ্যে ঢুকে কলার চেপে ধরেন এবং গেঞ্জি ছিড়ে ফেলেন। এসময় ক্যান্টিনে থাকা এক শিক্ষার্থী এগিয়ে এসে আমাকে রক্ষা করেন। এরপরও সে রড নিয়ে আমাকে মারতে আসে। এরপর আমি চিৎকার করলে সে পালিয়ে যায়।’এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের জন্য কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে বিজয়-২৪ হলের হল সুপার অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান বলেন, ‘মারধরের অভিযোগ পেয়ে প্রক্টরিয়াল বডি নিয়ে আমি হলে যাই। অভিযুক্ত শিক্ষার্থী এবং ক্যান্টিনের দোকানদার দুজনকেই আসার জন্য বলা হলেও সেই শিক্ষার্থীকে হলে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাই। আমরা তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেও সে আসেনি। এরপর প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীর মতামত শুনে তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ আজ (৭ অক্টোবর) থেকেই কার্যকর হবে এবং তদন্ত কমিটি গঠন করে তার একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ২৫
ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ২৫

বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে চৌকিদার ও মীর বংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা Read more

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন Read more

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ আলী।শনিবার (২৪ মে) দুপুরের দিকে তিনি বেনাপোল Read more

রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২
রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত Read more

নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন