কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় পিকনিকের খাবার খেয়ে ওসি (তদন্ত)সহ অন্তত ১০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্যকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।জানা যায়, গত শুক্রবার রাতে কটিয়াদী মডেল থানার কম্পাউন্ডের ভেতরে নিজেদের আয়োজনে একটি পিকনিকের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের খাবার খাওয়ার পরই বেশ কয়েকজন পুলিশ সদস্য বমি, পেট ব্যথা ও মাথা ঘোরা অনুভব করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তদের মধ্যে রয়েছেন—ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খাঁন, সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া, ওয়ারলেস অপারেটর কনস্টেবল মো. উজ্জ্বল মিয়া, কনস্টেবল মো. কাওসার মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. সোহাগ মিয়া, সাথী আক্তার ও মো. ওয়াসিম। এছাড়া আক্রান্তদের মধ্যে বাবুর্চির স্ত্রী ও আরও একজনের নাম জানা যায়নি। চিকিৎসা শেষে তারা গতকাল মঙ্গলবার দুপুরে ছাড়পত্র নেন।ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খাঁন বর্তমানে বাসায় চিকিৎসাধীন। অসুস্থতার কারণ বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।এসআই মো. বাছেদ মিয়া বলেন, ‘শুক্রবার রাতে আমাদের আয়োজনে এক অনুষ্ঠানে খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। ওসি স্যারসহ কয়েকজন বাসায় চিকিৎসা নিচ্ছেন, বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ঈশা খাঁন বলেন, ‘খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কটিয়াদী মডেল থানার ছয়জন পুলিশ সদস্য শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভর্তি হন। চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে তারা সবাই ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে সবাই সুস্থ আছেন।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়
শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে বাড়ি ভাঙচুর ও উচ্ছেদের শিকার হয়েছেন মো. সাইদ সিকদার (৫৫) নামে Read more

এবার লোহিত সাগরে সতর্কতা জারি করল ইউরোপীয় ইউনিয়ন
এবার লোহিত সাগরে সতর্কতা জারি করল ইউরোপীয় ইউনিয়ন

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে দ্বিতীয় মাসে পদার্পণ করতেই সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) Read more

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসতে পারে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসতে পারে যেসব সিদ্ধান্ত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা টানা আন্দোলন Read more

কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ
কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ

গুগল ফোন অ্যাপে এসেছে বড় রকমের পরিবর্তন। বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর পছন্দের এই অ্যাপে হঠাৎ বদলে গেছে পুরো ইন্টারফেস। ‘মেটেরিয়াল থ্রি Read more

হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন