টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাজেট বিল আটকে গেছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।বাজেট বিল পাস হতে ১০০ আসনের সিনেটে ৬০ ভোট প্রয়োজন। কিন্তু সর্বশেষ সোমবারের (৬ অক্টোবর) চেষ্টাতেও এই মাইলফলক স্পর্শ করতে ব্যর্থ হয়েছে ট্রাম্পের সরকার। এই ভোটাভুটির আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি এটি ব্যর্থ হয় তাহলে দেশজুড়ে আরও গণছাঁটাইয়ের ঘটনা ঘটবে। পাঁচদিন আগে শাটডাউন শুরু হওয়ার পর কয়েক হাজার সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলক অবৈতনিক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে বলা হয়। খবর বিবিসির। ট্রাম্পের রিপাবলিকান সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক দলের দ্বন্দ্বের কারণেই মূলত বাজেট পাস হচ্ছে না। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্ধ চাইছে। কিন্তু ট্রাম্প ও রিপাবলিকানরা এতে ভেটো দিচ্ছে। এ কারণে ডেমোক্র্যাট সিনেটররা সরকার চালানোর জন্য বাজেটকেও অনুমোদন না দিয়ে আটকে দিয়েছে।তবে ট্রাম্প ডেমোক্র্যাট সিনেটরদের সঙ্গে আপসের ইঙ্গিত দিয়েছেন। এর আগে রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথে তিনি লেখেন, ‘আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যে কোনো কিছু নিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে। আমাদের সরকারকে আজ রাতেই তাদের সচল করতে হবে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন
১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন

মাত্র এক’শ টাকার বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে নৃশংস হামলায় আহত পোশাক শ্রমিক সজিব আকন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। Read more

চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান
চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে Read more

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন
‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন

গত ৫ আগস্ট দলকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কারণ ব্যাখ্যা করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহতের কোন খবর নেই: পেন্টাগন
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহতের কোন খবর নেই: পেন্টাগন

কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, Read more

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭
ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭

চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও Read more

মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ
মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য অফিস ও নৌ–পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন