মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামে ভাষারচর সংলগ্ন নদীর পাড়ে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ যুবকের নাম মাসুদ রানা (৩০)। তিনি ওই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।মাসুদ রানার চাচাতো ভাই শহিদ মিয়া জানান, মতলব উত্তর উপজেলার কালীবাজার সংলগ্ন নদীতে মাছের ঝোঁপে কাজ করার সময় স্থানীয় জিতু রাঢ়ী বাহিনীর সদস্য সাব্বির, জিহাদ, সুমনসহ আরও কয়েকজন তাকে মারধর করে। পরে ভাষারচর নদীর পাড়ে নিয়ে গিয়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়।অন্যদিকে মাসুদের প্রতিপক্ষরা দাবি করেছেন, এটি আসল ঘটনা নয়। মাসুদ রানা নিজেই নিজের হাতে আঘাত করে অন্যদের ফাঁসানোর চেষ্টা করছেন।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ বলেন, আহতের হাতে গুলির আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত জিতু রাঢ়ীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনাটি কোথায় ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। ভুক্তভোগীর পরিবারও সঠিকভাবে বলতে পারছে না। গুলির আলামতে ভিন্নতা রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত
কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত

কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রামু Read more

কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই Read more

আশুরার গুরুত্ব ও ফজিলত
আশুরার গুরুত্ব ও ফজিলত

মুহররম হিজরি সনের প্রথম মাস। বাংলা ও ইংরেজি সনের প্রথম দিনকে আমরা যেভাবে উৎযাপন করি, হিজরি সনের ক্ষেত্রে তা করি Read more

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। আগে পুরো অর্থ যেত শুধু নগদের Read more

বাঁচতে চায় দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ, কাঁদছে মা
বাঁচতে চায় দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ, কাঁদছে মা

‎আমিও আপনাদের সাথে বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাস দেখতে চাই। মানুষের জন্য বড় হয়ে কাজ করতে চাই। আমি একটু নিয়মিত চিকিৎসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন